শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩

লেট নাইট লেভি নিয়ে কনসালটেশন করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লেট নাইট লেভি নিয়ে কনসালটেশন করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস বারার যে সকল দোকান লাইসেন্স অনুযায়ি মধ্যরাত থেকে ভোর ৬টা পর্যন্ত মদজাতীয় পানীয় বিক্রি ও সরবরাহ করে থাকে, তাদের ক্ষেত্রে লেট নাইট লেভি চালুর বিষয়টি নিয়ে কাউন্সিল পরামর্শ কার্যক্রম শুরু করেছে।

অতিরিক্ত চার্জ আরোপের বিষয়টি নিয়ে নতুন এই কনসালটেশনে বারার বাসিন্দা ও ব্যবসায়িদের অভিমত জানতে চাওয়া হয়েছে। এই অতিরিক্ত চার্জ রাত্রীকালীন অর্থনীতিকে সমৃদ্ধ এবং এর ব্যবস্থাপনায় কাউন্সিল ও পুলিশী কার্যক্রমে সাহায্য করবে।

হেড অব সার্ভিস রয় ওমসবি বলেন, এই লেভি বা কর থেকে সংগৃহিত অর্থ বিভিন্ন ধরনের কার্যক্রমে ব্যয় করা হবে এবং অন্যান্য এজেন্সিকে দেয়া হতে পারে যারা অপরাধ, বিশৃংখলা অথবা সমাজ বিরোধী আচরণ রোধে কাজ করছে।

তিনি বলেন, পূর্বেকার কনসালটেশন কার্যক্রমে চ্যালেঞ্জের কারণে আমরা এই গণপরামর্শ কার্যক্রম আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। তাই ব্যবসায়ি ও বাসিন্দাদেরকে তাদের অভিমত আবার জমা দিতে অনুরোধ করা যাচ্চেছ। লেট নাইট লেভি অপরাধের বিরুদ্ধে চলমান লড়াইয়ে আমাদেরকে অধিকতর সক্ষমতা দেবে, যে অপরাধমূলক আচরণ নিয়ে বাসিন্দা ও ব্যবসায়িরা সব সময়ই তাদের উদ্বেগ তুলে ধরেন।

মদ্যপান জনিত অপরাধের মাত্রা কমিয়ে আনার ব্যয়ভারের কিছুটা আদায়ে লেভি আরোপ করতে কাউন্সিলকে অনুমতি দিয়েছে সরকার। লেট নাইট লেভি চালু হলে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কাউন্সিল নির্ধারিত অংকের অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

প্রস্তাবণা অনুযায়ি লেইট নাইট লেভি হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রতি সপ্তাহে ক্ষেত্র বিশেষে ৫.৭৫ পাউন্ড থেকে ৮৫.৩৮ পাউন্ড পরিশোধ করতে হবে। ব্যবসার সাইজ বা আকারের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে লেভির পরিমান।

কাউন্সিল বারার কোন এলাকার জন্য চার্জের ক্ষেত্রে কোন লিমিট বা সীমা নির্দিষ্ট করে দিতে পারবে না। তবে কিছু কিছু ব্যবসাকে লেট নাইট লেভি প্রদান থেকে অব্যহতি দেয়ার পরিকল্পনা আছে।

কাউন্সিলের এনভায়রনমেন্টাল হেলথ এন্ড ট্রেডিং স্ট্যান্ডার্ডস টিম বারার সকল লাইসেন্সড শপ থেকে বার্ষিক ফি আদায়কালে প্রস্তাবিত লেইট নাইট লেভিও সংগ্রহ করবে। তিন মাস ব্যাপি চলা এই কনসালটেশন শেষ হবে ২৩ আগষ্ট বুধবার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026