শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮

গ্রিনফেল টাওয়ারে অগ্নিকান্ডে প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে কেনসিংটন এন্ড চেলসী কাউন্সিল ঘেরাও

গ্রিনফেল টাওয়ারে অগ্নিকান্ডে প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে কেনসিংটন এন্ড চেলসী কাউন্সিল ঘেরাও

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের সদ্য ট্রাজেডি ওয়েস্ট লন্ডনের ২৪ তলা গ্রেনফেল টাওয়ারে অগ্নিকান্ডের পর ক্রুদ্ধ বিক্ষোভকারীরা স্থানীয় টাউন হল ঘেরাও করেছে।

উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ আমরা ন্যায় বিচার চাই শ্লোগান দিতে দিতে কয়েকশো বিক্ষোভকারী এক পর্যায়ে কেনসিংটন এ্ন্ড চেলসী টাউন হলের ভেতর ঢুকে পড়েন। সেখান থেকে পুলিশ অন্তত একজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

প্রধানমন্ত্রী টেরেজা মে গতকাল ঘটনাস্থলে গেলেও ঘটনার শিকার হওয়া ব্যক্তি বা তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ না করায় তীব্র সমালোচনার মুখে পড়েন।

কেনসিংটন এলাকার পরিস্থিতিতে সাংবাদিকরা অগ্নিগর্ভ বলে বর্ণনা করছেন। সেখানে অনেক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদাদাতারা জানাচ্ছেন, এ পর্যন্ত অন্তত তিরিশ জনের মৃত্যু এবং আরও অন্তত ৭০ জন নিখোঁজ থাকার ঘটনায় সেখানে তীব্র ক্ষোভ ধূমায়িত হচ্ছে। নিখোঁজদের পরিবারের সদস্যরা অভিযোগ করছেন, কর্তৃপক্ষ তাদের কোন তথ্য দিয়েই সহযোগিতা করছেন না।

কিভাবে লন্ডনের একটি ২৪ তলা ভবনে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এত মানুষের মৃত্যু ঘটতে পারলো, তা নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারের তরফ থেকে এই ঘটনার একটি প্রকাশ্য তদন্তের ঘোষণা দেয়া হয়েছে।

ইতিমধ্যে লন্ডনের মেয়র সাদিক খানও ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের ক্ষোভ এবং প্রশ্নবানের মুখে পড়েছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026