শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮

ইষ্ট লন্ডন মসজিদে বোমা আতংকে খালি করা হয় পুরো মসজিদ

ইষ্ট লন্ডন মসজিদে বোমা আতংকে খালি করা হয় পুরো মসজিদ

শীর্ষবিন্দু নিউজ: সোমবার দুপুরে পূর্ব লন্ডনের ইষ্ট লন্ডন মসজিদে বোমা আতংকে খালি করা হয় পুরো মসজিদ। এ সময় ব্যাপক আতংক দেকা যায় মুসল্লিদের মধ্যে।

মসজিদ কতৃপক্ষের উদ্ধতি দিয়ে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে টেলিফোনে ইস্ট লন্ডন মসজিদের বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর পরবর্তীতে পুলিশ এসে মসজিদ থেকে সবাইকে বের করে দেয়। তারপর পুরো মসজিদ তল্লাসি করে পুলিশ মালিক বিহীন সন্দেহভাজন একটি মোইল ফোন উদ্ধার করে বলে জানা যায়।

এ সময় মসজিদের ভেতরের সকল এতেক্বাফ কারী ও নামাযরত মুসল্লীদের নিরাপত্তার স্বার্থ বের করে দেো হয়। প্রায় এক ঘন্টা পুলিশ বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে বোমা এক্সপ্লোশনের কোন প্রমাণ না পেয়ে বিকাল ৪টায় এতেক্বাফ কারী ও মুসল্লীদের আবার ভেতরে যেতে অনুমতি প্রদান করে। মোবাইলের মালিক বের করার জন্যে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান মসজিদ কতৃপক্ষ।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যথারীতি মুসল্লীরা এবাদত বন্দেগীতে রয়েছেন বলে জানান মসজিদ কতৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026