মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১

ফিন্সবারী মসজিদে পরিদর্শনে গিয়ে তেরেসা মে বললেন এটা একটা সন্ত্রাসবাদী হামলা

ফিন্সবারী মসজিদে পরিদর্শনে গিয়ে তেরেসা মে বললেন এটা একটা সন্ত্রাসবাদী হামলা

শীর্ষবিন্দু নিউজ: গত রোববার মধ্যরাতে উত্তর লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে হামলার পরদিন সোমবার ঘঠনাস্থল পরিদর্শন ও কতৃপক্ষের সাথে মতবিনিময় করতে ফিন্সবারী মসজিদে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে।

এ সময় তিনি মসজিদের সামনে মুসল্লিদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনাকে পূর্ববর্তী হামলাগুলোর মতো করেই সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেছেন। মুসলিম সম্প্রদায় এই হামলার টার্গেট ছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

উত্তর লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিন্সবারী মসজিদ যুক্তরাজ্যের অন্যতম বড় মসজিদ। এক প্রত্যক্ষদর্শী বিবিসি’কে জানান, ওই ভ্যানের চালক চিৎকার করে বলছিলেন- সব মুসলমানকে মেরে ফেল। বয়স্ক এক লোক অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেলে তাকে ঘিরে পথচারীরা যখন শ্রুশ্রুষা করছিলেন, তখন ওই ভিড়ের মধ্যে ওই গাড়ি উঠিয়ে দেওয়া হয়। পরে ওই ব্যক্তির মৃত্যু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন ব্রিজ ও ব্রিটিশ পার্লামেন্টে হামলায় এক মুসলিমের সম্পৃক্ততা পাওয়ার পর থেকে ব্রিটেনে ইসলামবিদ্বেষী আক্রমণ বেড়েছে। ধর্মীয় বিদ্বেষ ও বিভেদের এই প্রেক্ষাপটে ফিনসবারি মসজিদে প্রার্থনায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী নেতা জেরেমি করবিন।

ব্রিটিশ মিডিয়ায় ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশিত হয়। জানা যায়, সন্দেহভাজন ওই হামলাকারীর নাম ড্যারেন অসবর্ন। ৪ সন্তানের বাবা অসবর্ন কার্ডিফের বাসিন্দা।

এছাড়া ফিন্সবারী পার্ক মসজিদে রবিবার হামলায় নিহত ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করে জানায়, ওই ব্রিটিশ বাংলাদেশি নিহত মকররম আলীর বাড়ি সিলেটের ওসমানী নগর উপজেলার গহরপুরের হুরুল্লা গ্রামে। ছয় সন্তানের জনক মকররম আলী বয়স প্রায় ৬৫ বছর।

হামলার পর থেকে একে ইসলামবিদ্বেষী হামলা বলে অভিহিত করে আসছেন মুসলিম নেতারা। দেশটির মুসলিম কাউন্সিল একে ইসলামফোবিয়ার সবচেয়ে সহিংস বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী সব মুসলিমদের মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026