মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭

গ্রিনফল টাওয়ারের দায় মাথায় নিয়ে কেনিসিংটন ও চেলসি কাউন্সিল প্রধানের পদত্যাগ

গ্রিনফল টাওয়ারের দায় মাথায় নিয়ে কেনিসিংটন ও চেলসি কাউন্সিল প্রধানের পদত্যাগ

শীর্ষবিন্দু নিউজ: বহুল আলোচিত-সমালোচিত লন্ডনের গ্রিনফল ট্রাজেডির পর কেনিসিংটন ও চেলসি কাউন্সিলের প্রধান নির্বাহী নিকোলাস হোলগেটকে নিয়ে মন্তব্য করেছিলেন স্থানীয় সরকার মন্ত্রী সাজিদ জাভিদ।

এরইপ্রেক্ষিতে গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ড মোকাবেলায় ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন কেনিংস্টন ও চেলসি কাউন্সিলের প্রধান নির্বাহী নিকোলাস হোলগেট।

তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি জাভিদ। বুধবার এক বিবৃতিতে হোলগেট জানিয়েছিলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা করাই এখন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এখন আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য অনেক কিছু করার আছে। এজন্য কাউন্সিলের কাজ অনেক বেশি। এই অবস্থায় আমি এই পদে থাকলে শুধু সমস্যাই তৈরি হবে।

হোলগেট বলেন, আমার দায়িত্বপালন করে যাওয়া ইচ্ছা থাকলেও এখন পরিস্থিতি অনেক প্রতিকূল। তাই কাজগুলো যেন সুষ্ঠুভাবে চলে সেজন্য দায়িত্ব ছেড়ে দিচ্ছি আমি।

উল্লেখ্য, এখন পর্যন্ত শতক এর কাছাকাছি মৃতদেহ উদ্ধারের খখর পাওয়া গেছে। উদ্ধার তৎপরতা অবিরাম চলছে। ২৪ ঘন্টা পুলিশ প্রহরায় বাসিন্দা ছাড়া আর কাইকে ঐ এলাকায় ডুকতে দেয়া হচ্ছে না। প্রতিদিন শত শত লোক এক নজর পুড়ে যাওয়া বিল্ডিং দেখতে বিড় জমাচ্ছে ঐ এলাকায়।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026