রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১২

ব্রিটেনে অবস্থানরত ইইউ নাগরিকরা ব্রিটিশদের মতোই অধিকার পাবে: তেরেসা মে

ব্রিটেনে অবস্থানরত ইইউ নাগরিকরা ব্রিটিশদের মতোই অধিকার পাবে: তেরেসা মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন ব্রেক্সিটের পরও একজন বৈধ অভিবাসী, যিনি ইইউ নাগরিক তিনি একজন ব্রিটিশ নাগরিকের সমান সব ধরনের অধিকার পাবেন।

যাতে করে তারা ব্রেক্সিট এর পরেও শিক্ষা ,চিকিৎসা সেবা এবং অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারে।

তিনি আরও বলেন, ইউকে কখনও চায় না যে বর্তমান ব্রিটেনের অভিবাসী কোন ইউরোপীয় নাগরিক দেশ ত্যাগ করুক ।

আর তিনি আশা করেন এই ব্যবস্থা পারস্পরিক হবে । ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলনে মিসেস মে বলেন কেউ কোন ধরনের কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হবে না।

বর্তমানে ইউকে তে ৩০ লক্ষ ২০ হাজার ইইউ নাগরিক রয়েছেন।

যাদের অনেকের মনে ভয় রয়েছে যে তাদেরকে হয়তবা ফেরত পাঠানো হবে।

মিসেস মে জোর দিয়ে ইউকে’র ২৭ টি ইইউ পার্টনারদের বলেন দেশটি চায় না কেউ সেখান থেকে চলে যাক বা কারো পরিবার দুভাগ হয়ে যাক।

এদিকে তার এই প্রস্তাবে সতর্ক মন্তব্য করতে দেখা গেছে কয়েকজন বিশ্ব নেতাকে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা মেরকেল এটাকে একটা ভাল শুরু এই বলে বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন ব্রেক্সিটকে ঘিরে অনেক ইস্যু রয়েছে যেগুলো সমাধান করতে হবে।

ইইউ এর একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন যখন ইউকের পুরো প্রস্তাব সোমবার প্রকাশিত হয় তখন তারা এর ‘লাইন বাই লাইন’ পড়ে দেখেছে।

ইইউ থেকে বের হয়ে যাওয়ার জন্য ইউকের হাতে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত সময় রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026