সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১০

বিকিনি পরিহিত কারিশমা ফিরতে পারেন চলচ্চিত্রে

বিকিনি পরিহিত কারিশমা ফিরতে পারেন চলচ্চিত্রে

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই ফিল্মি দুনিয়ার বাইরে রয়েছেন এক সময়ের হার্টথ্রব কারিশমা কাপুর। তারপরও কখনো ব্যক্তিগত জীবন বা নিজস্ব স্টাইলের কারণে ফোকাসে চলে আসনে তিনি।

সম্প্রতি ফ্রান্সে ছুটি কাটাতে গিয়েছিলেন কারিশমা। সেখানেই কালো বিকিনি পরা নিজের একটি ছবি অনলাইনে শেয়ার করেছেন নায়িকা। তারপর থেকেই তা অনুরাগীদের পছন্দের তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছে।

ভক্তদের বড় একটি অংশের বিশ্বাস, হয়তোবা আবারো সিনেমায় ফিরবেন তিনি। বলিউড ইন্ডাস্ট্রিতেও এ বিষয়ে একটি জল্পনা চলছে, জুড়ুয়া ২ দিয়ে কামব্যাক করছেন কারিশমা। ১৯৯৭ এর তারই ছবি জুড়ুয়া’র সিকুয়েল নাকি তৈরি হবে। তবে সে বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউ।

দিন কয়েক আগেই সংবাদ সংস্থাকে কারিশমা বলেন, আমি জীবনে কোনো কিছু নিয়েই পরিকল্পনা করিনি। সুতরাং এই মুহূর্তে ছবিতে অভিনয় করার কোনো পরিকল্পনা নেই। কিন্তু কিছুই বলা যায় না। দেখা যাক কী হয়…।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026