শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১

গ্রেনফল ট্রাজেডিতে নিহত দুই ব্রিটিশ বাংলাদেশীর লাশ শনাক্ত করেছে পুলিশ

গ্রেনফল ট্রাজেডিতে নিহত দুই ব্রিটিশ বাংলাদেশীর লাশ শনাক্ত করেছে পুলিশ

শীর্ষবিন্দু নিউজ: গ্রেনফল ট্রাজেডি যার নাম শুনলে এখনো মানুষের শরীরের লোম দাড়িয়ে যায়। শিউরে উঠে শরীর। পশ্চিম লন্ডনের এই ট্রাজেডি টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ-বাংলাদেশি নাগরিকের লাশ শনাক্ত করেছে পুলিশ।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার লন্ডনে বাংলাদেশের হাইকমিশন ওই দুজনের নাম প্রকাশ করেছে। সোমবার বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) নাদীম কাদিরের পাঠানো ই-মেইল বার্তায় এ তথ্য জানা গেছে।

 অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ-বাংলাদেশি নাগরিকের লাশ শনাক্ত করা হয়েছে। এরা হলেন- হুসনা বেগম ও রাবেয়া বেগম। ঘটনার পর ভবনের বাসিন্দাদের মধ্যে বাংলাদেশি এক পরিবারের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। আগুন লাগার পর ওই টাওয়ারের ১৮ তলায় মা-বাবাকে ফেলে না এসে তাদের সঙ্গে মৃত্যুকে বেছে নিয়েছিলেন তিন ভাইবোন।

রাবেয়া ওই পরিবারের মা আর হুসনা তার মেয়ে বলে ধারণা করা হচ্ছে। রাবেয়ার স্বামী কমরু মিয়ার পৈতৃক নিবাস মৌলভীবাজার সদর উপজেলার আকাইলকুড়া ইউনিয়নের কৈশাউড়া গ্রামে। গত ১৪ জুন ওই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭৯ জনের কারো খোঁজ মেলেনি। সবাই নিহত হয়েছেন বলে ধারণা করছে লন্ডন পুলিশ।

মিডিয়ার বরাত দিয়ে জানা যায়, ভবনটিতে আগুন লাগার পর ১৮ তলায় বাবা-মাকে ফেলে না এসে সেখানে থেকে যান তিন তরুণ ভাই-বোন এবং মারা যান তারা। সেখানে রাবেয়াকে মা, হুসনাকে মেয়ে হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কমরু মিয়ার পরিবারের অপর দুই সন্তান হানিফ (২৬) ও হামিদের (২৯) কথা বলা হয়েছিল।

উল্লেখ্য, ভবনে আগুন লাগার পর দুই ঘণ্টারও বেশি সময় ফোনে আত্মীয়দের সঙ্গে কথোপকথনে সেখানে বাবা-মার সঙ্গে থেকে যাওয়ার পক্ষে যুক্তি দিয়েছিলেন ওই তিন ভাই-বোন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026