রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১১

মিনিক্যাব ড্রাইভারদের জন্য ইংরেজি পরীক্ষা বাধ্যতামূলক টিএফএল এর বিরুদ্ধে আপিলের অনুমতি দিল হাইকোর্ট

মিনিক্যাব ড্রাইভারদের জন্য ইংরেজি পরীক্ষা বাধ্যতামূলক টিএফএল এর বিরুদ্ধে আপিলের অনুমতি দিল হাইকোর্ট

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনে জনপ্রিয় যাত্রী সেবা প্রতিষ্ঠান উবারের মিনিক্যাব ড্রাইভারদের জন্য বাধ্যতামূলক ইংলিশ টেস্ট প্রথা চালু করতে যাচ্ছিল ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)। যা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

কিন্ত এর বিপক্ষে যুক্তি থাকায় হাইকোর্ট এর বিপক্ষে আপিলের সুযোগ দিল উবারকে। এর ফলে আগামি ৩০ সেপ্টেম্বর থেকে মিনিক্যাব ড্রাইভারদের জন্য ইংলিশ রীটেন টেস্ট চালু করতে পারবে না টিএফএল।

তবে আগামি বছরের ২০ ফেব্রুয়ারি উবারের আপিলের শুনানি হবে। আপিলে টিএফএল জয়ী হলে ৯ এপ্রিল থেকে চালু হবে ইংলিশ লিখিত টেস্ট।

উবার তাদের যুক্তিতে হাইকোর্টে বলে, ইংলিশ লিখিত পরীক্ষায় যে ড্রাইভার পাশ করতে পারবে না তার লাইসেন্স প্রত্যাহার হয়ে যাবে। লন্ডন প্রায় ৩৩ হাজার ড্রাইভার লাইসেন্স রিনিউ করতে ব্যর্থ হবেন। যার ফলে একটা ব্যাপক ঘাটতির সম্মুখিন হবে উবার এবং যাত্রীসেবা।

তারপরও টিএফএল এর বিরুদ্ধে আইনী লড়াইয়ে পরাজিত হয় উবার। গত মার্চে হাইকোর্ট মিনিক্যাব কোম্পানী উবারের বিপক্ষে রায় দেয়। কিন্তু পিছু হঠেনি উবার।

উবারের পরিকল্পনা বিরুদ্ধে আপীল করার অধিকার জিতে পরে ব্যক্তিগত ভাড়ায় ড্রাইভারের জন্য একটি লিখিত ইংরেজি ভাষা পরীক্ষা প্রবর্তন বিলম্বিত করা হয়ে। এতে ট্রান্সপোর্ট ফর লন্ডন ৩০শে সেপ্টেম্বর মধ্যে পরীক্ষায় পাস না করলে লাইসেন্স বাতিল করতে চেয়েছিল।

উবার আদালতকে বলেছে, উবারের বিরুদ্ধে মামলাটি শুনলেই লন্ডনে ১১০০০০ এর মধ্যে ৩৩০০০ ড্রাইভার লাইসেন্সগুলি নবায়ণ করতে পারবে না।

আপিল শুনানির ফলাফলের উপর ভিত্তি করে ৯ই এপ্রিল পর্যন্ত টিএফএল এই নীতিটি চালু করতে পারবে না। যা ২০ ফেব্রুয়ারির শুনানির পর ধার্য করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026