বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩২

জামিন পেলেন এমপি রনি

জামিন পেলেন এমপি রনি

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: হাইকোর্ট থেকে সাংবাদিক পেটানোর মামলায় অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন ক্ষমতাসীন দলের সাংসদ গোলাম মাওলা রনি। হাকিম ও জজ আদালতে ব্যর্থ হওয়ার পর হাইকোর্টে রনির করা একটি আবেদনের শুনানি করে মঙ্গলবার বিচারপতি নিজামুল হক ও বিচারপতি কাশিফা হোসেনের বেঞ্চ এই জামিন মঞ্জুর করে।

২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মাওলা রনি। এর আগেও তার বিরুদ্ধে সাংবাদিকদের নিগৃহীত করার অভিযোগ উঠেছে। অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহের জন্য গত ২০ জুলাই পল্টনে রনির কার্যালয়ে গিয়ে মারধরের শিকার হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুল। এরপর গ্রেপ্তার হোন রনি। হাকিম আদালতে জামিন না পেয়ে গত ২৮ জুলাই জজ আদালতের কাছে আবেদন করেন রনি। কিন্তু সেখানেও জামিন না মঞ্জুর হয়।

ভিডিওচিত্রে দেখা যায়, সংসদ সদস্য রনি নিজেই প্রতিবেদক ও ক্যামেরাপার্সনের ওপর চড়াও হয়ে লাথি মারছেন। ঘটনার পর ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ রনিকে আসামি করে শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা করে। রনি পরদিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেও টেলিফোনে হুমকির অভিযোগে ইনডিপেন্ডেন্ট কর্তৃপক্ষ একটি জিডি করার পর ২৫ জুলাই জামিন বাতিল করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত। ওই আদেশে গোয়েন্দা পুলিশ সাংসদ রনিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে হাকিম আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায়।

আদালত রনিকে কেন জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুল দিয়েছেন। ওই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে অন্তবর্তীকালীন সময়ের জন্য জামিন দেয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের ওই রুলের জবাব দিতে বলেছে আদালত। তবে আরো দুটি মামলায় গ্রেপ্তার থাকায় তাৎক্ষণিকভাবে মুক্তি হয়নি এই সাংসদের।  আদালতে রনির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ শুনানিতে বলেন, একজন সংসদ সদস্য হয়েও উনি সাংবাদিকদের গায়ে হাত তুলেছেন। জাতি উনার কাছ থেকে এটা আশা করে না। উনি জামিন পাওয়ার পরও শর্ত ভঙ্গ করে হুমকি দিয়েছেন। তাই উনাকে জামিন দেয়া ঠিক হবে না। শুনানি শেষে দুই বিচারকের বেঞ্চ জামিন মঞ্জুর করে রুল জারি করে। অপরদিকে, একজন সংসদ সদস্য হিসাবে সংসদের আগামী অধিবেশনের আগে তার জামিন হওয়া উচিৎ বলেও আদালতে যুক্তি দেখান রনির আইনজীবীরা।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026