মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১

বেথনাল গ্রিনের তুরিন স্ট্রিটে অগ্নিকান্ডের পর কাউন্সিলের বিবৃতি

বেথনাল গ্রিনের তুরিন স্ট্রিটে অগ্নিকান্ডের পর কাউন্সিলের বিবৃতি

গত ২৪ জুন বেথনাল গ্রীনের তুরিন স্ট্রিটে অবস্থিত ডিকিনসন হাউজে অগ্নিকান্ডের ঘটনা ঘটার সাথে সাথে ইমার্জেন্সি সার্ভিস টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে অবহিত করে।

এই অগ্নিকান্ডের ব্যাপারে কাউন্সিলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, টাওয়ার হ্যামলেটস হোমস (টিএইচএইচ) এর ব্যবস্থাপনাধীন ১৬টি ঘরের বাসিন্দাদের নিরাপদ সরিয়ে নেয় লন্ডন ফায়ার ব্রিগেড।

কাউন্সিল অগ্নিকান্ডের ঘটনা ঘটার সাথে সাথে বাসিন্দাদের জন্য দ্রুত একটি বিশ্রাম কেন্দ্র প্রতিষ্ঠা করে। কাউন্সিল এবং টিএইচএইচ এর অফিসাররা বাসিন্দাদের জন্য খাবার, গরম পানীয়, নিরাপদ স্থান ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। আগুনের কারণে সরিয়ে আনা বাসিন্দাদের জন্য হোটেল আবাসনেরও ব্যবস্থা করা হয়।

কী কারনে আগুন লেগেছে তা তদন্ত করে দেখছে ফায়ার ব্রিগেড, তবে এটা নিশ্চিত যে ক্ল্যাডিংয়ের সাথে এর কোন সম্পর্ক নেই। আগুনের কারণে বিল্ডিংটির চাল ধ্বংস হয়ে গেছে এবং দু’ টি ফ্লাট পুরোপুরি পুড়ে গেছে।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বলেন, ভয়াবহ এই অগ্নিকান্ডটি দুর্ঘটনাবশত ঘটে থাকতে পারে। ইমার্জেন্সি সার্ভিসেস, কাউন্সিল এবং টিএইচএইচ স্টাফরা দারুন কাজ করেছেন। আগুন ছড়িয়ে পড়েনি এবং জরুরী কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্দিষ্ট নিরাপদ স্থানে বাসিন্দারা অপেক্ষা করেন। তিনি বলেন, যে বাসিন্দারা এই অগ্নিকান্ডের শিকার হয়েছেন, তাদেরকে যত দ্রুত সম্ভব পূর্ণবাসনের ব্যবস্থা করতে যা করা দরকার আমরা করবো এবং যত দ্রুত সম্ভব সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

টাওয়ার হ্যামলেটস হোমস এর চীফ এক্সিকিউটিভ সুস্মিতা সেন ইমার্জেন্সি সার্ভিসেস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের দ্রুত পদক্ষেপের কারণে গুরুতর আহতের কোন ঘটনা ঘটেনি। চার তলা বিশিষ্ট এই বিল্ডিং এ বসবাসকারী ১৬টি পরিবারের সকল সদস্যকে নিরাপদে সরিয়ে আনতে কাউন্সিল এবং টিএইচএইচ ফায়ার ব্রিগেডের সাথে মিলে কাজ করে। আগুনের ঘটনা ঘটার পর বিকাল ৪.২৫টায় ফায়ার ব্রিগেডকে কল করা হয় এবং ৭.৩০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

– সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026