রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০

রাশিয়া সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

রাশিয়া সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার এক আনুষ্ঠানিক সফরে রাশিয়া যাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট এ সফর করছেন।

শি জিনপিং তিন ও চার জুলাই রাশিয়ায় অবস্থান করবেন। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

সূত্র মতে, শি’র সফরকালে সার্বিকভাবে দুই দেশের কৌশলগত সহযোগিতা এবং চলমান বিশ্ব পরিস্থিতি ও আঞ্চলিক বিষয়সমূহ নিয়ে আলোচনা হবে।

এছাড়া সফরকালে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক, ব্যবসা-বাণিজ্য, শিল্প, পরিবহন ও কৃষি সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026