বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩

চাকরি হারালেন লন্ডন ব্রিজে হামলায় অভিযুক্তের বোন

চাকরি হারালেন লন্ডন ব্রিজে হামলায় অভিযুক্তের বোন

শীর্ষবিন্দু নিউজ: নিরাপত্তার আশঙ্কায় যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে হামলায় অভিযুক্ত খুররাম বাটের বোন হালিমা বাটকে বরখাস্ত করেছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।

লন্ডন ব্রিজে হামলার ২ মাস আগে হিথ্রো বিমানবন্দরে যুক্ত হন হালিমা। তবে এবার তার পরিবারের সদস্যদের সন্ত্রাসী সংযোগের বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় তাকে বরখাস্ত করা হলো।

লন্ডন ব্রিজে ওই হামলায় ৮ জন নিহত এবং আরও অনেকে আহত হন। ভাই জঙ্গি হওয়ায় বোনও হতে পারেন এমন আশঙ্কায় মূলত তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026