শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২

ইস্ট লন্ডনে ঈদের দিন গাড়ি তুলে দিয়ে কয়েকজনকে শারীরিক ক্ষতির কারণে ১২ বছরের জেলদন্ড দন্ডিত বাঙ্গালী আকিকুল ইসলাম

ইস্ট লন্ডনে ঈদের দিন গাড়ি তুলে দিয়ে কয়েকজনকে শারীরিক ক্ষতির কারণে ১২ বছরের জেলদন্ড দন্ডিত বাঙ্গালী আকিকুল ইসলাম

শীর্ষবিন্দু নিউজ: গত বছর ইস্ট লন্ডনের মুসলমানরা ঈদ উদযাপন করছিলেন। ঐ সময় মুসলমানরা রমজান শেষে ঈদ উদযাপন করেছিলেন।

একই সময় মাইল এন্ডের কাছাকাছি এলাকায় ভিড়ের মধ্যে আকিকুল ইসলাম ২৫ নামের এক বাঙ্গালী ছেলে তার রেঞ্জ রোভার গাড়ি মানুষের উপর তুলে দেয়। একটি পার্ক করা গাড়ি ও পাশে দাড়ানো কিছু মানুষকে ধাক্কা মারেন আকিকুল।

উপস্থিত লোকজন এর প্রতিবাদ করে আকিকুল ও তার বন্ধুদের আটকাতে চাইলে সিসিটিভি ফুটেজ দেখা যায়, তিনজন লোক দুটি গাড়ি থেকে বেরিয়ে আসছে এবং বেসবল ব্যাট এবং বোতলসহ প্রায় ১০জন পুরুষের একটি দল নিয়ে উপস্থিত লোকদের ভয় দেখায় আর মারামারির সৃস্টি করে।

ঐ সময় স্থানীয় লোকদের গুরুতর শারীরিক ক্ষতির সৃষ্টির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেয়া হয় আকিকুল ইসলামকে। লন্ডনের ওল্ড বেইলি কোর্ট আকিকুলকে ১২ বছরের জেলদন্ড দন্ডিত করেন। এবং তার বন্ধুদের মামলা এখনো শুনানির অপেক্ষায় আছে বলে জানা যায়।

স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র বলেন, এই তদন্তের অংশ হিসেবে আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা জামিনে রয়েছে। তবে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026