শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩

ইস্ট লন্ডনের ডকল্যান্ডে প্রকাশ্যে চুরি নিয়ে গাড়িতে হামলা

ইস্ট লন্ডনের ডকল্যান্ডে প্রকাশ্যে চুরি নিয়ে গাড়িতে হামলা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, পার্ক করা একটি গাড়িতে বসে থাকা একজন ড্রাইভারকে ছুরি দিয়ে হামলার চেস্টা করছে একজন। ভিডিওর ঘটনাটি গত ৫ জুলাই বুধবার রাত আনুমানিক ৯টার দিকে ইস্ট লন্ডনের আইলস অব ডগের কিউবা স্ট্রীটে ঘটেছে বলে জানা যায়।

এক লোক তার কালো রংয়ের ফর্ড গাড়িটি পার্ক করে ড্রাইভিং সিটে বসা ছিলেন। গাড়ির জানালা খোলা ছিল এবং গাড়িতে যাত্রীও ছিলেন। এ সময় তিন বাইসাইকেল আরোহী এসে একজন হঠাৎ তার গাড়িতে আঘাত করে। অপর বাইসাইকেল আরোহি পকেট থেকে লম্বা ছুরি বের করে জানালা দিয়ে তাদের কুপ দেওয়ার চেস্টা করছে বলে ভিডিওতে দেখা যায়।

এতে গাড়ির ড্রাইভার এবং সঙ্গে থাকা যাত্রীর হাত এবং ঘাড়ে কিছুটা আঘাত পেয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনা নিয়ে তদন্ত করছে টাওয়ার হ্যামলেটস পুলিশ। তবে এই ঘটনায় গ্রেফতার হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026