শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২

লন্ডনের কয়েকটি মসজিদে বোমা হামলার কথা জানিয়ে চিঠি দিয়েছে উগ্রবাদী সন্ত্রাসীদল

লন্ডনের কয়েকটি মসজিদে বোমা হামলার কথা জানিয়ে চিঠি দিয়েছে উগ্রবাদী সন্ত্রাসীদল

শীর্ষবিন্দু নিউজ: যদিও ব্রিটেনের মসজিদে হামলা নতুন কিছু নয়। তবে এবার চিঠি লেখে ইস্ট লন্ডনের বেশ কয়েকটি মসজিদে বোমা হামলার হুমকি দিয়েছে মুসলিম বিদ্বেষী একটি উগ্রবাদী দল।

চিঠিগুলির ছবি মুসলিম বিরোধী ক্যাম্পেই গ্রুপ ডকোমেন্টিং ওপেরেশন এগেইনষ্ট মুসলিম (ডিওএএম) এর অনলাইনে দেয়া হয়েছে বলে রিপোর্ট করেছে ইস্ট লন্ডন এডভাটাইজার।

বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দেয়ার পর তদন্ত শুরু করেছে কাউন্টার টেরর পুলিশ। হুমকি দিয়ে হাতে লেখা চিঠি যেসকল মসজিদ পেয়ে সেগুলির মধ্যে হচ্ছে ফরেস্ট গেইট মস্ক, কভেন্ট্রি ক্রস মস্ক, ব্রমলি বাই বো ও ডালটনের শ্যাকলওয়েল লেন মস্ক।

নর্থ ইস্ট কাউন্টার টেররিজম ইউনিটের মুখপাত্র নিশ্চিত করেছেন সম্প্রতিক সময়ে এ সংক্রান্ত বেশ কিছু রিপোর্ট পাওয়া গেছে। এবং অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে অভিজ্ঞ অফিসাররা বিষয়বস্তু নিয়ে পরীক্ষা শুরু করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026