শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২

এসিড হামলাকারী জন টমলিন পুলিশে ধরা দিলেন নিজেই

এসিড হামলাকারী জন টমলিন পুলিশে ধরা দিলেন নিজেই

 

শীর্ষবিন্দু নিউজ: নিউহ্যামের একটি ট্রাফিক লাইটে অপেক্ষার সময় রেশাম খানের মুখে এসিড ছুঁড়ে মারে হামলাকারী শ্বেতাঙ্গ ব্যক্তি জন টমলিন নিজেই রোববার পুলিশে ধরা দিয়েছেন।

ইস্ট লন্ডনের একটি পুলিশ স্টেশনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২৪ বছর বয়সের শ্বেতাঙ্গ পুরুষটি জন টমলিন ৬ ফুট লম্বা। গত ২১শে জুন নিউহ্যামে এসিড হামলার পর সংশ্লিষ্ট সন্দেহে জন টমলিনকে খুঁজছিল পুলিশ। সন্দেহভাজন হামলাকারীকে ধরিয়ে দিতে ছবিও প্রকাশ করেছিল পুলিশ।

উল্লেখ্য, সন্দেহভাজন জন টমলিনের ছুড়ে দেয়া এসিডে জ্বলে গেছে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রী ও মডেল রেশাম খান এবং তার কাজিন বন্ধু জামিল মোক্তারের মুখমন্ডল। তারা দুজনেই নিউহ্যামের একটি ট্রাফিক লাইটে ২১শে জুন সিগন্যালের অপেক্ষার সময় এসিড ছুঁড়ে মারে হামলাকারী জন টমলিন। 

প্রথমে রেশাম খান এর ওপর এসিড ছুঁড়ে মারার পর ঘুরে গাড়ির অপর পাশে এসে ৩৭ বছর বয়সী জামিলের মুখে এবং ঘাড়ে এসিড নিক্ষেপ করে জন টমলিন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026