বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯

লন্ডনে বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন

লন্ডনে বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: উত্তর লন্ডনে একটি গ্যারেজ থেকে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন চারদিকে ছড়িয়ে পড়লেও হাতহতের কোনও খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার এজওয়্যারের বার্নট ওকের ওয়াটলিং অ্যাভিনিউয়ের একটি ওয়ার্কশপে এ ভয়াবহ আগুন লাগে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে প্রায় ৬০ জন দমকলকর্মী কাজ করছেন। লন্ডনের দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ৫০০ জনকে সেই স্থান থেকে নিরাপদে বের করে আনা হয়েছে। অন্যান্য গ্যাস সিলিন্ডার ফেটে আগুন আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে- এ আশঙ্কায় জায়গাটি খালি করে দেওয়া হয়েছে।

অন্যদিকে কী কারণে আগুন লেগেছে, তা এখন পর্যন্ত জানাতে পারেনি কোনো সংস্থা ব্যক্তি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026