রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫

ভিকটিম মুসলিম তরুনী ফাইজা ক্ষমা চাওয়ার দাবী জানালো কাউন্টার টেররিজম পুলিশকে

ভিকটিম মুসলিম তরুনী ফাইজা ক্ষমা চাওয়ার দাবী জানালো কাউন্টার টেররিজম পুলিশকে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সেদিন টার্কি থেকে তার হানিমুন শেষে থমসন এয়ারলাইন্সের বিমানে ব্রিটেনে ফিরছিলেন মুসলিম মহিলা ফাইজা শাহীন। প্রায় এক বছর আগে বিমানে সিরিয়ান আর্ট বিষয়ক একটি বই পড়ার কারনে ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশ ডিটেশনে নেয় ফাইজাকে।

লিডস শহরের বাসিন্দা এনএইচএস কমকর্তা ফাইজা শাহীন জানান তাকে গত বছর জুলাই মাসে সন্ত্রাসবাদ আইনের অধীনে জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে যেতে বাধ্য করা হয়। মেন্টাল হেলথ কর্মকর্তা মিস শাহীন যিনি অল্প বয়সীদের মধ্যে ভাল পথে ফিরে আসার জন্য কাজ করতেন। তিনি জানান তাকে ৩০ মিনিট প্রশ্ন করা হয়, যার মধ্যে তার বই পড়া, তার কাজ এবং তিনি যে কয়টি ভাষা জানেন তার সম্পর্কে প্রশ্ন করা হয়।

তিনি বলেন, যখন আমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন আমি মর্মাহত ও পীড়িত এবং রাগান্তি হচ্ছিলাম। আমি শিল্প ও সংস্কৃতির উপর বই পড়ার কথা স্বীকার করার চেস্টা করেছি।

এক বছর পরও থমসন এয়ারলাইন্স কতৃপক্ষ ফাইজার বিরুদ্ধে কোন প্রমান হাজির করতে না পারায় তারা দু:খ প্রকাশ করে। এবার এক বছর পর ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশকে ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছেন মুসলিম মহিলা ফাইজা শাহীন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026