শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯

ব্রেক্সিট আলোচনা: ব্রাসেলস চায় নন ইইউ স্পাউসকে ব্রিটেনে আনার সুযোগ

ব্রেক্সিট আলোচনা: ব্রাসেলস চায় নন ইইউ স্পাউসকে ব্রিটেনে আনার সুযোগ

নিউজ ডেস্ক: ব্রেক্সিট আলোচনার দ্বিতীয় রাউন্ডে এসে ডেভিড ডেভিস ও মিশেল বার্নিয়ারের মধ্যে আলোচনায় স্থবিরতা দেখা দেয়।

কারণ ইউরোপীয় ইউনিয়ন চায়, যে সব ইইউ নাগরিক ব্রিটেনে থাকেন, তারা যেন ব্রেক্সিটের পরেও নন-ইইউ নাগরিকদের বিয়ে করে ব্রিটেনে নিয়ে আসতে পারেন কোন ধরনের কড়াকড়ি ছাড়াই।

ব্রিটেন চায়, যারা বৈধভাবে থাকবেন, পার্মানেন্ট ষ্ট্যাটাস পাবেন, ৫ বছর থাকার পর, তারা তাদের পরিবারের সদস্যদের ব্রিটেনে আনতে পারবেন সমান সুযোগ ব্রিটিশদের ন্যায়, যদি তারা ফ্যামিলি চালানোর আয়ের সাপোর্ট এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট সফল হন।

আবার ব্রাসেলস চায় সিটিজেন রাইটস ট্রিটি বা ইইউ কোর্টের আইনে হবে। ব্রিটেন চায়, ব্রাসেলসের কর্তৃত্বের পরিবর্তে নিজেদের স্বাধীনতা, নিজেদের কোর্টের আইনের দ্বারা নির্ধারিত হবে।

তবে ব্রিটেন ও ব্রাসেল্স আয়ারল্যান্ড বর্ডার ও ইইউ এর অংশের বর্ডার নিয়ে অনেকটাই সম্মত। টেরিজা মে চান, যে সব ব্রিটিশ ইইউতে থাকেন, তাদেরও একই রাইটস এবং ইইউ এর এক দেশ হতে অন্যদেশে চলাচলের অবাধ স্বাধীনতা।

ইইউ চায় ডিভোর্স বিল সেটেলম্যান্ট, ব্রিটেন চায় লেজিটিমেইট মানি সেটেলম্যান্ট। এখানেও বিশাল ব্যবধান বা দ্বিমত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026