শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪

পূর্ব লন্ডনের ডালস্টোন এলাকায় পুলিশের তাড়া খেয়ে এক তরুনের মৃত্যু

পূর্ব লন্ডনের ডালস্টোন এলাকায় পুলিশের তাড়া খেয়ে এক তরুনের মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পূর্ব লন্ডনের ডালস্টোন এলাকায় একটি দোকানের কাছে পুলিশের ধাওয়া খেয়ে অকস্মাৎ এক কৃষ্ণাঙ্গ যুবক মারা যাওয়ার খবর পাওয়া যায়।

শনিবার দিবাগত রাত প্রায় ১টা ৪৫ মিনিটের দিকে ২০ বছর বয়সী এক যুবকে ডালস্টোন এলাকার কিংসল্যান্ড রোডে পুলিশ দাওয়া করে। ঐই যুবক গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। আর হঠাৎ ঐ যুবকের কার থামানোর চেষ্টা করে পুলিশ। সংকেত পেয়ে ঐ যুবক গাড়ি থামায় এবং হাঁটা শুরু করে। তাকে পেছন থেকে একজন সাদা পোষাকের পুলিশ তাড়া করছিল তখন। সে পাশ্ববর্তী একটি দোকান লক্ষ্য করে দোকানে প্রবেশ করে সে কিছু একটা গিলে ফেলে।

এরপর তাকে একটি পূর্ব লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে প্রায় এক ঘণ্টা পরে মৃত ঘোষণা করা হয়। জানা যায়, মৃত ব্যাক্তি স্বজনদের অবহিত করার চেষ্টা চলছে। এবং শিঘ্রই তার ময়নাতদন্ত করা হবে।

অবশ্য স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, যুবকটি ফ্লোরে বসে নিজেকে নিজে আঘাত করার চেস্টা করছিল। এম্বুলেন্স আসার পূর্ব পর্যন্ত পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেস্টা করে।

এদিকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বিভাগ। স্থানীয় প্রত্যক্ষদর্শীর বক্তব্য, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কর্তব্যরত পুলিশ অফিসারদের সংশ্লিস্টতা বের করার জন্য বিভিন্ন এ সব তথ্য সংগ্রহ করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026