রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬

পানীয়তে মারাত্মক ব্যাকটেরিয়া: যুক্তরাজ্যের তিন রেস্টুরেন্ট চেইন বিপাকে

পানীয়তে মারাত্মক ব্যাকটেরিয়া: যুক্তরাজ্যের তিন রেস্টুরেন্ট চেইন বিপাকে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ম্যাকডোনাল্ড, কেএফসি ও বার্গার কিংয়ের মতো প্রতিষ্ঠানগুলো যুক্তরাজ্যের অত্যন্ত বিখ্যাত ও নির্ভরযোগ্য রেস্টুরেন্ট হিসেবে পরিচিত। তবে এ তিনটি বড় ফাস্ট ফুড চেইনের ঠাণ্ডা পানীয়তে প্রাণীর মলে থাকা ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে। গত বুধবার এ সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

ম্যাকডোনাল্ড, কেএফসি ও বার্গার কিংয়ের বরফ পানীয়র মধ্যে কোলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে বলে জানা গেছে বিবিসি ওয়ানের এক অনুষ্ঠানের মাধ্যমে। চেইনগুলোর ঠাণ্ডা পানীয়র নমুনা পরীক্ষা করে বরফ এবং পানি উভয়ের মধ্যেই মলের কোলিফর্ম ব্যাকটেরিয়া পেয়েছে বিবিসি ওয়াচডগ।

পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ১০টি নমুনার মধ্যে কেএফসির ৭টিতে, বার্গার কিংয়ের ৬টিতে এবং ম্যাকডোনাল্ডসের তিনটি নমুনায় কোলিফর্ম উপস্থিত। এদের মধ্যে বার্গার কিংয়ের চারটি এবং কেএফসির পাঁচটিতে উল্লেখযোগ্য মাত্রার ব্যাকটেরিয়া পাওয়া গেছে।

বিপজ্জনক এ ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেস্টুরেন্ট গুলো। এ ঘটনায় কেএফসি তাদের সব বরফ মেশিন বন্ধের ঘোষণা দিয়েছে। অন্যরাও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জনসাধারণকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026