শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৮

মৌলভীবাজারের গোলাম রব্বানীর মৃত্যুতে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের শোক প্রকাশ

মৌলভীবাজারের গোলাম রব্বানীর মৃত্যুতে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের শোক প্রকাশ

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের চেয়ারপার্সন কমিউনিটি লিডার আলহাজ্ব নুরুল ইসলাম মাহবুব ও সংঠনের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী কমিউনিটি সংগঠক সাংবাদিক মোহাম্মদ মকিস্ মনসুর ও সংঠনের ট্রেজারার ফিরুজ খাঁন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের বাসিন্দা, ৬নং একাটুনা ইউনিয়নের বিরাইমাবাদ গ্রামের জন্মগ্রহণকারী জেলার কৃতিসন্তান গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের মৌলভীবাজার জেলা ও একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক প্রবীণ মুরব্বী এ এল গোলাম রব্বানী সাহেবের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্তার মাগফেরাত কামনা করেছেন।

শোকবানীতে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতৃবৃন্দ বলেন, গোলাম রব্বানী সাহেবের মৃত্যুতে সিলেট বিভাগের একজন প্রকৃত সমাজসেবক ও ভালো মানুষকে আমরা হারালাম।

– প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026