রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১

সাউথ লন্ডনের কিংস্টনের একটি বাড়ির ফ্রিজ থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার

সাউথ লন্ডনের কিংস্টনের একটি বাড়ির ফ্রিজ থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার

শীর্ষবিন্দু নিউজ: বুধবার কিংস্টনের কুম্বে লেন ওয়েস্টের একটি বাড়িতে এক কিশোরীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। শুক্রবার পোস্ট মর্টেম পরীক্ষার পর তার মৃত্যুর কারণ গলায় আঘাত করা হয়েছিল বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ বছর বয়সী এই কিশোরীকে অপহরন করে হত্যার আগে ধর্ষণ করা হয়। কিশোরীর আনুষ্ঠানিক পরিচয় এখনো পাওয়া যায়নি।

তবে হত্যার পর মরদেহ বিশালাকারের একটি ফ্রিজে ভরে রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। কয়েক মিলিয়ন পাউন্ড মুল্যের একটি বাড়ি থেকে ঐ মহিলার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩৩ বছর বয়সী এক পুরুষের বিরুদ্ধে অপহর, ধর্ষন ও হত্যার অভিযোগ আনা হয়েছে। একই সাথে ২০ বছর বয়সী অপর মহিলার সাথে একই ধরনের অপরাধে অভিযোগ আনা হয়েছে।

অপর দিকে ২৮ বছর বয়সী অপর পুরুষকে ১৯ ও ২০ বছর বয়সী দুই তরুণীকে কিডনাপের সাথে জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত করা হয়েছে। নিহত ১৯ বছর বয়সী তরুণীর পোস্ট মর্টেম পরীক্ষা হয়েছে শুক্রবার। এতে বলা হয় গলায় আঘাতের কারনে তরুনীর মৃত্যুঘটে।

দ্বিতীয় ভিকটিমকে বুধবার বিকেলে হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ। তিনি ছুরিকাহত হয়ে হাসপাতালে যাওয়ার পর সেখান থেকে পুলিশ ডাকা হয়। এরপর পুলিশের সহযোগিতায় চিকিৎসা নেন তিনি। দুই মহিলার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। সোমবার তাদের উইম্বলডন ম্যাজিস্ট্রেইট কোর্টে হাজির করার কথা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026