শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭

বাঙ্গালী পাড়ায় দু’তরুণের ওপর ফের এসিড নিক্ষেপ

বাঙ্গালী পাড়ায় দু’তরুণের ওপর ফের এসিড নিক্ষেপ

শীর্ষবিন্দু নিউজ: বাঙ্গালী পাড়ায় ফের এডিস নিক্ষেপ। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় দু’জন টিনেজের ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ বলছে, তাদের ওপর অজ্ঞাত তরল পদার্থ ছোড়া হয়েছে। এ জন্য মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় ওই এলাকার রোমান রোড বন্ধ করে দেয় পুলিশ।

ক্রিস লেনন নামে একজন টুইটার ব্যবহারকারী এ ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায় একজন টিনেজার খালি গায়ে। তার মুখে পানি ছিটাচ্ছেন। তার কাছে এগিয়ে যাচ্ছেন প্যারামেডিকের সদস্যরা।

আরেকজন টিনেজকে দেখা গেছে ফুটপাতের ওপর বসে আছেন। তিনি দ্রুত চিকিৎসা চাইছেন। এ ঘটনায় কিছু ছবিও প্রকাশ হয়েছে।

তাতে দেখা যায়, কারো ব্যবহার করা একটি জ্যাকেট গলে যাচ্ছে। স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে, তারা এ ঘটনাকে সন্দেহজনক বস্তু দিয়ে হামলা হিসেবে দেখছে।

তবে কাউকে গ্রেপ্তার করা হয় নি। আক্রান্ত ওই দু’টিনেজারকে হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা তরুন বয়সী বলে বলা হয়েছে।

এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় দোকানী বলেন, আমার দোকানে দুইজন বাঙালী তরুন আসে ৭টার কিছুক্ষন আগে। তারা এসে বলতে থাকে, আমরা এসিড আক্রান্ত হয়েছি, আমাদের শরীর পুড়ে যাচ্ছে পানি দাও। পরে তারা নিজেরাই শরিরে পানি ঢালতে থাকে। পরে আমি পুলিশ কল করলে ২০ মিনিটের ভেতরেই তারা চলে আসে। প্রত্যক্ষদর্শরা জানিয়েছে উভয কিশোরের মুখ মারাত্মকভাবে জ্বলসে গেছে। তাদের উভয়কে বেশি কিছুক্ষন পানি দিতে দেখাগেছে।

পুলিশ এ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে এসিড নয় ব্লিজ হতে পারে। হামলাকারীদের ধরতে সহযোগিতা চেয়েছে পুলিশ।

গত ১৩ জুলাই নর্থ লন্ডন ও ইস্ট লন্ডনে দেড় ঘন্টার ব্যবধানে ৫জনের উপর এসিড হামলার পর এটাই বড় হামলা। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও প্যারামেডিকেল টিম চলে আসে। শেষ পর্যন্ত আহতদের হাসপাতালাতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

বেথনাল গ্রিন এবং বো আসনের এমপি রুশনারা আলী স্বরাষ্ট্র সচিব অ্যাম্বার রুডের কাছ থেকে এই ধরনের তৎপরতার রুখতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি অগ্রহণযোগ্য যে পূর্ব লন্ডনে আরেকটি আক্রমণ একটি বিষাক্ত পদার্থ নিয়ে ঘটানো হয়েছে।

যেকোনো ব্যক্তি যে আক্রমণের বিষয়ে তথ্য পেয়েছেন সেটি পুলিশকে 101 এ কল করতে বলা হয়েছে। অথবা টুইট করুন @MetCC অথবা 085 555 111 এ Crimestoppers anonymously কে ফোন করুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026