রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০

ফ্রান্সে দাবানলে পুড়ে গেছে চার হাজার হেক্টর এলাকা

ফ্রান্সে দাবানলে পুড়ে গেছে চার হাজার হেক্টর এলাকা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় তীব্র দাবানল বিস্তার লাভ করেছে। ওই দাবানলের সঙ্গে লড়াই করার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) প্রতিবেশীদের কাছে আরো সাহায্য চেয়েছে ফ্রান্স।

দাবানলে দেশটির ভূমধ্যসাগর উপকূলীয় এলাকাজুড়ে চার হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে, এর মধ্যে মূল ভূখণ্ডের পবর্তময় এলাকা ও কর্সিকা দ্বীপের অংশ রয়েছে। জনপ্রিয় অবকাশযাপন এলাকা সান্ত ত্রোপের কাছে একটি এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে।

দাবানল থেকে রক্ষার জন্য ফ্রান্সের কিছু এলাকায় একরাতের মধ্যে ১০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। প্রভোস আল্পে কোত দ্য জিও অঞ্চলের বোমে লেমি মুজার কাছে দাবানলের সঙ্গে লড়াই করতে কয়েক শ ফায়ার সার্ভিস কর্মীকে মোতায়েন করা হয়েছে।

কর্সিকায় কয়েক শ ঘরবাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। দুই এলাকা মিলিয়ে চার হাজারেরও বেশি ফায়ার সার্ভিস কর্মী অগ্নিনির্বাপণ বিমানগুলোর সহায়তায় নিয়ে সোমবার থেকে আগুন নিভানোর চেষ্টা করে যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026