বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯

আদালতের রায়ে দোষী প্রমাণিত হওয়ায় পর নওয়াজ শরীফের পদত্যাগ

আদালতের রায়ে দোষী প্রমাণিত হওয়ায় পর নওয়াজ শরীফের পদত্যাগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় নওয়াজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিমকোর্ট। শুক্রবার পানামা পেপার্স দুর্নীতি মামলায় এই রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।

নওয়াজ শরিফের ভাগ্য ঝুঁলে ছিল পাক শীর্ষ আদালতের রায় ঘোষণার অপেক্ষায়। রায়ে নওয়াজ দোষী প্রমাণিত হলে তাকে বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হতে পারে বলে জানানো হয়েছিল। সে আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো।

২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারীতে নওয়াজের পরিবারের দূর্নীতির বিষয়টি উঠে আসে। এরপরেই নওয়াজ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তবে কোনো ধরনের দুর্নীতির কথা বরাবরই অস্বীকার করে আসছেন নওয়াজ শরীফ। কিন্তু আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্য হয়েই তাকে ক্ষমতা ছাড়তে হবে।

তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন নওয়াজ শরীফ। পানামা পেপার্স দুর্নীতি মামলায় নাম উঠে আসার পর থেকেই নানা ধরনের চাপের মধ্যে ছিলেন তিনি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026