রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৮

বার্মিংহামে উপর্যোপরি ধর্ষিত সেই কিশোরীর ধর্ষণকারী এশিয়ানদের ছবি প্রকাশ করেছে পুলিশ

বার্মিংহামে উপর্যোপরি ধর্ষিত সেই কিশোরীর ধর্ষণকারী এশিয়ানদের ছবি প্রকাশ করেছে পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত মঙ্গলবার ১৫ বছর বয়সী এক কিশোরী বামিংহামে ধর্ষনের স্বীকার হয়ে একটি গাড়ি ড্রাইভারের কাছে সাহায্য চাইলে ঐ ড্রাইভারও দ্বিতীয়বার ধর্ষণ করে কিশোরীকে। ধর্ষনকারী দুইজনেই এশিয়ান বংশদ্ভুধ বলে জানান ধর্ষিতা।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই যুবকের ছবি প্রকাশ করেছে পুলিশ। পুলিশ এ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা নিরীক্ষা করছে পুলিশ।

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুই পুরুষকে খুঁজতে শুরু করেছে বার্মিংহ্যাম ট্রান্সপোর্ট এবং ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। এ ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ থাকলে পুলিশে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

জানা যায়, বার্মিংহ্যামের উইটন স্টেশনে মঙ্গলবার বিকেল ৭ টা থেকে বুধবার মধ্যরাত ২টার ভেতরে প্রথম ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুই পুরুষকে খুঁজছে বার্মিংহ্যাম ট্রান্সপোর্ট এবং ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। তাদের বয়স আনুমানিক ২০ বছরের ভেতরে।

ধর্ষিতা জানায়, কিশোরী মেয়েটি তার এক বন্ধুর সাথে হেঁটে যাচ্ছিল। স্টেশনের কাছে পৌছঁলে প্রায় ২০ বছর বয়সী এক পুরুষ তাকে স্টেশনের পাশে নির্জন জায়গায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর কিশোরী মেয়ে যখন পাশের রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ি থামিয়ে সাহায্য প্রার্থনা করছিল তখন ঐ গাড়ির ড্রাইভার সাহায্যর কথা বলে মেয়েটি তার গাড়িতে উঠার পর কিশোরীকে ধর্ষণ করে ওই গাড়ির চালক। তাৎক্ষনিক ধর্ষনের ফলে কিশোরী মেয়েটি দ্বিতীয়বার ধর্ষনের স্বীকার হলো।

ধর্ষিতার মেয়েটির দেয়া বর্ণনা মতে, প্রথম আক্রমণকারী হালকা ত্বক, বাদামী চোখ, হালকা ধরনের বিল্ড শরীর এবং প্রায় ৬ ফুট লম্বা। সে একটি ট্র্যাকসোট এবং কালো ট্রেইনার পরা ছিল।

দ্বিতীয় আক্রমণকারীকে প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি হিসাবে বর্ণনা করা হয়েছে, একটি নীল জাম্পার এবং কালো জিন্স পরা এবং মুখে দাড়ি ছিল বলে জানায় ধর্ষিতা মেয়ে।

আশপাশের সিসিটিভি ক্যামেরন পরীক্ষা নিরীক্ষা করছে পুলিশ। এ ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ থাকলে পুলিশে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। যদি কেই কোন সন্ধান পান তবে 61016 তে টেস্ট ম্রাসেজ পাঠাতে পারবেন বা 0800 405040 নম্বরে 26/07/2017 এর রেফারেন্স 65 উদ্ধৃত করে তথ্য সহ পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিকল্পভাবে হিসেবে 0800 555111 নম্বরে যোগাযোগ করতে পারবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026