বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৭

নতুন £১ কয়েন বাজারে: পুরাতন কয়েন পরিবর্তনে তিন মাসের সময়

নতুন £১ কয়েন বাজারে: পুরাতন কয়েন পরিবর্তনে তিন মাসের সময়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নতুন £১ পাউন্ডের কয়েন বাজারে এসেছে যা ভোক্তারা ব্যবহার করছেন। আগামী ১৫ অক্টোবর থেকে দোকানীরা পুরাতন সংস্করণের কয়েন নিতে মানা করতে পারে।

আইন অনুযায়ী সময় শেষ হওয়ার আগে তাদের পুরাতন কয়েন বদলানোর জন্য বলছি। দ্যা মিন্ট দাবি করেছে নতুন £১ কয়েন হচ্ছে পুরাতন কয়েন থেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ কয়েন।

বাজারে এবারই প্রথমবারের মত নতুন ১২ সাইডের কয়েন ছাড়া হয়েছে। এর ফলে ভোক্তাদের কাছে থাকা পুরাতন গোলাকার ১পাউন্ড কয়েন খরচ, ব্যাংক এবং দান করার জন্য তিন মাসেরও কম সময় দেওয়া হয়েছে।

ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, এখন পুরাতন রাউন্ড কয়েনের তুলনায় নতুন ১ পাউন্ড কয়েন অনেক বেশী যা প্রথম প্রচলিত হয়েছিল মার্চ মাসে। এছাড়াও বেশীরভাগ ব্যাংক এবং পোস্ট অফিস কাউন্টার ক্রেতাদের কাছ থেকে কয়েন গ্রহণ করবে।

দ্যা এক্সিকিউর সেক্রেটারি টু দ্যা ট্রেসারি এন্ড্রিউ জোন্স বলেন, সময় নির্ধারণ করা হয়েছে। আমরা জনসাধারণকে আহবান করছি যাতে তারা পুরাতন কয়েন খরচ করেন অথবা চ্যারিটি সংস্থাকে দান করে দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026