সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩

ঝিকরগাছায় সন্ত্রাসী সোহাগের গ্রেফতারের দাবীতে মিছিল নিয়ে থানায় অবস্থান: সোহাগ কে গ্রেফতারে ওসির পুরস্কার ঘোষনা

ঝিকরগাছায় সন্ত্রাসী সোহাগের গ্রেফতারের দাবীতে মিছিল নিয়ে থানায় অবস্থান: সোহাগ কে গ্রেফতারে ওসির পুরস্কার ঘোষনা

আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: অস্ত্র,গুলি,ডলার ছিনতাইসহ দেড় ডজনের বেশী মামলার আসামী যশোরের ঝিকরগাছার কুখ্যাত  মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সোহাগের গ্রেফতার ও শাস্তির দাবিতের  বিক্ষুদ্ধ নারী- পুরুষেরা  বিক্ষোভ মিছিল  নিয়ে গতকাল শুক্রবার সকালে থানায় অবস্থান করে।

শান্তিপ্রিয় এলাকাবাসী ও মাদক-সন্ত্রাস  প্রতিরোধ কমিটির ব্যানারে অনুষ্ঠিত মিছিলে সোহাগের  অত্যাচার-নির্যাতন ও চাঁদাবাজির শিকার শত শত  বিক্ষুদ্ধ নারী-পুরুষ তার গ্রেফতার ও দূষ্টান্ঠমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ সময় মিছিলটি থানা চত্বরে অবস্থান নিলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বিক্ষুদ্ধ এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, অবিলম্বে সোহাগ কে গ্রেফতার করা হবে।

তিনি সোহাগ কে গ্রেফতারে সহযোগিতা কারীদের জন্য পুরস্কার ঘোষনা করেন। এছাড়া তিনি সোহাগের সন্ত্রাসী হামলার শিকার হয়ে মৃত্যুও সাথে পাঞ্জা লড়া চায়ের দোকানী আনিচুর এর চিকিৎসায় সহযোগিতারও আশ্বাস দেন।

উল্লেখ্য, গত কয়েকদিন এলাকাবাসী সোহাগসহ পারবাজার রেলবস্তির সাদ্দামপাড়া এলাকার তিনটি স্পটের মাদকব্যবসায়ীদের মাদকস্পট গুড়িয়ে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোহাগ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ১৯ জুলাই রাতে পৌর সদরের সাদ্দাম পাড়া এলাকার চায়ের দোকানী আনিচুর কে উপর্যপুরী কুপিয়ে ও চাকু মেরে মূমুর্ষ করে দেয়।

এ ব্যাপারে গত ২০ জুলাই সোহাগসহ ৯ জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় আবারো একটি মামলা হয়, যাহার নম্বর-১৯ । এদিকে সোহাগ প্রশাসনের এবং একটি রাজনৈতিক মহলের ছত্রছায়ায় প্রকাশ্য ঘুরলেও পুলিশ তাকে গ্রেফতারে কোন ভূমিকাই রাখছে না বলেও অীভযোগ উঠেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026