বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২২

আব্বাসী, খুরশিদ নাকি রশিদ হবেন পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

আব্বাসী, খুরশিদ নাকি রশিদ হবেন পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচন আগামীকাল। এ পদে লড়াই করছেন তিনজন। তারা হলেন শাহিদ খাকান আব্বাসী, খুরশিদ শাহ ও শেখ রশিদ।

রোববার জাতীয় পরিষদের সচিবালয় থেকে তারা মনোনয়নপত্র তুলেছেন। এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীর পক্ষে সর্বোচ্চ সমর্থন আদায়ে প্রচারণা শুরু করেছে। বিরোধী দলগুলোর একক প্রার্থী দেয়ার কথা শোনা গেলেও তারা আলাদা প্রার্থী দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন।

এতে বলা হয়েছে ক্ষমতাচ্যুত নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) পক্ষ থেকে মনোনয়ন তুলেছেন শাহিদ খাকান আব্বাসী। পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)-এর পক্ষে মনোনয়ন তুলেছেন আওয়ামী মুসলিম লীগ (এএমএল) সভাপতি শেখ রশিদ। তবে পিটিআই এখনও তাদের প্রার্থী নিশ্চিত করে নি।

অন্যদিকে প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) বলেছে, তাদের দল এক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত করেছে সৈয়দ খুরশিদ শাহকে। দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির সভাপতিত্বে অনুষ্ঠিত এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরই মধ্যে খুরশিদ শাহ আজ সোমবার পার্লামেন্টের সব বিরোধী দলের নেতাদের আলোচনায় আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে তিনি সব বিরোধী দলের সমর্থন পাওয়ার চেষ্টা করবেন। ৪৫ দিনের জন্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে হবেন তা আগামীকাল নির্বাচন করবে পাকিস্তানের পার্লামেন্ট।

এ জন্য পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেছেন প্রেসিডেন্ট মামনুন হোসেন। পিএমএলএনের প্রার্থী পার্লামেন্টের নিম্নকক্ষে বিজয়ী আব্বাসী নির্বাচিত হতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছেন। তিনি সাক্ষাত করেছেন জামায়াতে ইসলামীর প্রধান মাওলানা ফজলুর রেহমানের সঙ্গে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026