রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৩

কর্মক্ষেত্রে হিজাব পরিধানে অফিসিয়াল অনুমোদন দিল স্কটল্যান্ড পুলিশ

কর্মক্ষেত্রে হিজাব পরিধানে অফিসিয়াল অনুমোদন দিল স্কটল্যান্ড পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কর্মক্ষেত্রে ইউনিফর্মের একটি ঐচ্ছিক অংশ হয়ে উঠেছে হিজাব। আর এবার পুলিশ বাহিনীতে মুসলিম নারীদেরকে কমিউনিটি সার্ভিসের কাজে যোগ দিতে উৎসাহিত করতে অফিসিয়াল অনুমোদন দিল স্কটল্যান্ড পুলিশ।

স্কটল্যান্ড পুলিশ বলেছে, যে এটি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী বাহিনী গড়ে তুলতে কাজ করবে। তারা আশা করছে এ পদক্ষেপ মুসলিম কমিউনিটির মহিলাদের উৎসাহিত করবে যা পুর্বে পুলিশের ক্যারিয়ার এ যোগদানে চিন্তা করেনি।

এসপিএমএ এর প্রধান ফাহাদ বশির বলেন, সঠিক পথে ইহা একটি ইতিবাচক পদক্ষেপ। আমি খুবই আনন্দিত। নিঃসন্দেহে এটি মুসলিম এবং মাইনোরিটি এথনিক ব্যাকগ্রাউন্ড মহিলাদের স্কটল্যান্ড পুলিশে যোগদানে আরো উৎসাহিত করবে।

চিফ কনস্টেবল পিল গ্রুম্লি তার বক্তব্যে বলেন,আমি এই ঘোষনার জন্য খুবই আনন্দিত এবং মুসলিম কমিউনিটি এবং ওয়াইড কমিউনিটির সকল পুলিশ অফিসার ও স্টাফদের সহায়তার জন্য স্বাগতম জানাচ্ছি।

উল্লেখ্য, অনুমোদন প্রাপ্তির আগে স্কটল্যান্ডের মুসলিম পুলিশ অফিসাররা হিজাব পরিধান করার অনুমতি ছিল কিন্তু এর আগে সিনিয়র স্টাফ মেম্বারদের দ্বারা অনুমোদন নিতে হতো।

স্কটিশ পুলিশ কর্তৃপক্ষের একটি প্রতিবেদনে বলা হয়, এই বছরের শুরুতে দেখানো হয়েছে যে ২০১৫/১৬তে পুলিশ স্কটল্যান্ডে যুক্ত হওয়া ৪৮০৯টি আবেদন ছিল এর মধ্যে ১২৭ (২.৬%) জাতিগত ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। তাই এটা নিয়ে ভাবতে হয়েছে কতৃপক্ষকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026