শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭

গ্রেফতারের পর ড্রাগ নেননি রাশান তবে তার গলায় প্যারাসিটামল পাওয়া যায়

গ্রেফতারের পর ড্রাগ নেননি রাশান তবে তার গলায় প্যারাসিটামল পাওয়া যায়

শীর্ষবিন্দু নিউজ: কৃষ্ণাঙ্গ ছেলে রাশান চার্লস পুলিশের পুলিশ হেফাজতে মারা যাওয়ার আগে কোন ড্রাগ নেননি। তবে প্যারাসিটামল খাওয়ার চেষ্টা করেছিলেন। যা তার গলার মধ্যে পাওয়া যায় বলে জানায় স্বাধীন পুলিশ অভিযোগ কমিশন।

স্বাধীনতা অভিযোগ কমিশন (আইপিইসি), ২২ জুলাই রাশান চার্লসের মৃত্যুর পর একটি তদন্ত শুরু করে। ফৌজদারি বিশ্লেষণের ভিত্তিতে পুলিশ একটি প্যারাসিটামল এবং ক্যাফিন মিশ্রিত মিশ্রণকে প্লাস্টিকের মধ্যে আবৃত অবস্থায় পরে তার গলা থেকে সরানো হয়েছে।

আইপিসিসি কমিশনার সিডির বাটস বলেন, এই পর্যায়ে রাশানের মৃত্যুর কারণ নিশ্চিত করা হয়নি এবং আমাদের তদন্ত চলছে।

শ্যাডো হোম সেক্রেটারি ডায়ান অ্যাবট বলেন, রাশান চার্লসের মৃত্যুতে রাগ এবং ক্ষুব্ধতা স্বাভাবিক। তবে রাশানের পরিবার সুস্পষ্টভাবে হিংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছে। আমাদেরকে তাদের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং প্রতিবাদ সমাবেশগুলো অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

উল্লেখ্য, গত ২২ জুলাই ইস্ট লন্ডনের ডালস্টনে একটি দোকানে রাশান চার্লসকে ধাওয়া করে পুলিশ। এর প্রায় এক ঘন্টা পর হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

২০ বছর বয়সী এই তরুণের মৃত্যুতে ইস্ট লন্ডনের হ্যাকনিতে বিক্ষোভের ঝড় ওঠে। প্রতিবাদীরা স্টক নিউয়ংটন পুলিশ স্টেশন অভিমুখে মিছিল নিয়ে গেলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে মারে ও রাস্তায় রাস্তায় অগ্নিসংযোগ করে। ঘটনার প্রেক্ষাপটে ব্যাপক তদন্ত শুরু হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026