শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১

ব্রিটেনের বয়স্ক কর্মচারী ৯৫ বছরে চাকুরী থেকে অবসরে যাচ্ছেন

ব্রিটেনের বয়স্ক কর্মচারী ৯৫ বছরে চাকুরী থেকে অবসরে যাচ্ছেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের সবচেয়ে বয়স্ক সুপারমার্কেট কর্মচারী হিসেবে আগামী সেপ্টেম্বর মাসে ৯৫ বছরে চাকুরী থেকে অবসরে যাচ্ছে এক ব্যক্তি। তিনি দীর্ঘ ৩৫ বছর যাবত সেইন্সবারীতে কাজ করে আসছিলেন।

রিগ বাট্রেস নামক এই ব্যক্তি ১৯৮১ সাল থেকে সাউথ ওয়েলসে কাজ শুরু করেন। যদিও তিনি মাত্র ১৩ বছর বয়সে কর্মজীবন শুরু করেছিলেন। পরিকল্পনা ছিল ৬৫ বছর বয়সে অবসের যাবেন। তিনি যথা সময়ে অবসর গ্রহন করেন।

কিন্তু অবসর গ্রহনের পর নিজেকে বিষন্ন একাকি মনে হতে থাকলে তিনি আবারো কাজে ফিরে আসেন। তিনি ১৯৮১ সালে আবারো কাজ শুরু করেন।

তিনি বলেন, আমি কাজের মধ্যে আনন্দ পাই, এখানে বহু মানুষের সাথে দেখা হয়। কাজের মধ্যে মানুষ প্রশংসা করলে খুব ভাল লাগে।

সেইন্সবারীর একজন মুখপাত্র বলেন, রেগ একজন চমৎকার সহকর্মী। তাঁর ব্যক্তিত্ব ও এনার্জি আমাদের অনুপ্রেরণা দেয়। আমাদের গ্রাহকরা তাকে ভালবাসে এবং চ্যাটিং করেন।

এটি খুবই দু:খজনক দিন হবে সেপ্টেম্বরে তিনি যেদিন অবসরে যাবেন। তিনি গত ৩৫ বছর যাবত সেইন্সবারীর প্রতি তার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির জন্য আমার তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026