মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩

দ্য ইউএই ন্যাশনাল আর্কাইভস এ উদ্যেগে পাঁচ দেশে ৫ মসজিদ

দ্য ইউএই ন্যাশনাল আর্কাইভস এ উদ্যেগে পাঁচ দেশে ৫ মসজিদ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইয়ার অব গিভিং উপলক্ষে এক চ্যারিটির উদ্যোগ নিয়েছে দ্য ইউএই ন্যাশনাল আর্কাইভস। তাদের সঙ্গে যোগ দিয়েছে সংযুক্তি আরব আমিরাতের রেড ক্রিসেন্টের আবু ধাবি শাখা।

এই চ্যারিটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ৫টি বিশাল আকারের মসজিদ বানানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশের বাইরে দুটো গভীর নলকূপও খনন করবে তারা।

এই উদ্যোগকে বলা হচ্ছে ‘দ্য ন্যাশনাল আর্কাইভস মস্কস’। ৫টি নতুন মসজিদ নির্মাণ করবে সংযুক্ত আরব আমিরাত। মৌরিতানিয়া, সোমালিয়া, বুরকিনা ফাসো, মালি আর ভারতে এগুলো বানানো হবে। প্রতিটি মসজিদে ৮০০ জন মুসল্লি একযোগে নামাজ আদায় করতে পারবেন।

দেশটির ন্যাশনাল আর্কাইভস মনে করে, চ্যারিটি এবং জনকল্যাণমূলক কাজের নিদর্শন ছড়িয়ে দিতে এর চেয়ে ভালো উপায় আর নেই। এভাবেই বিশ্বজুড়ে ইউএই-এর ছবিটা ফুটিয়ে তোলা হবে। ন্যাশনাল আর্কাইভস যারা গড়ে তুলেছেন তাদের মধ্যে অন্যতম একজন প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান।

এই উদ্যোগকে এগিয়ে নিতে সচেষ্ট দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।

এই ‘দানের বছর’কে আরো মহিমান্বিত করতে অন্যান্য আয়োজনও হাতে নিয়েছে ন্যাশনাল আর্কাইভস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026