শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৬

দুবাইয়ে ভয়াবহ আগুনে পুড়লো আকাশচুম্বী আবাসিক ভবন টর্চ টাওয়ার

দুবাইয়ে ভয়াবহ আগুনে পুড়লো আকাশচুম্বী আবাসিক ভবন টর্চ টাওয়ার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আকাশচুম্বী আবাসিক ভবন টর্চ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গত দু’বছরে আবাসিক ওই বহুতল ভবনটিতে দু’বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই সেখানে দ্রুত উপস্থিত হন দমকল কর্মীরা। শুক্রবার ভোর সাড়ে তিনটার পর দুবাই সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, দু’ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তারা জানিয়েছেন, বহুতল ভবনটি এখন স্বাভাবিক রয়েছে।

বিশ্বের সর্বোচ্চ টাওয়ারগুলোর মধ্যে অন্যতম এই টর্চ টাওয়ারে আগুন লাগার কারণ জানা যায়নি। এক টুইট বার্তায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘টর্চ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, আগুনের শিখা ভবনজুড়ে ছড়িয়ে পড়েছে এবং ধ্বংসাবশেষ নিচে পড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে ২০১৫ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮৪ তলা বিশিষ্ট বহুতল ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০১১ সালে বহুতল ভবনটি চালু করা হয়। তারপর থেকেই এটি বিশ্বের বৃহত্তম আবাসিক ভবন হিসেবে পরিচিতি পায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026