বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২

লন্ডন প্রিমিয়ার লীগে নিরাপত্তায় ফান্ড বাড়াতে লন্ডন মেয়র প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কর্তৃপক্ষ

লন্ডন প্রিমিয়ার লীগে নিরাপত্তায় ফান্ড বাড়াতে লন্ডন মেয়র প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কর্তৃপক্ষ

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডন প্রিমিয়ার লীগ খেলা যেকানে মিলিয়ন মিলিয়ন পাউন্ড আয় হয়। সেখানে খেলা চলাকালীন সময়ে মাঠে এবং মাঠের বাইরে উপস্থিত পুলিশ প্রহরায় যে পরিমান অর্থ ব্যয় হয়, সেই তুলনায় মেট পুলিশকে একেবারে নগন্য অর্থ পরিশোধ করে লন্ডন প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ।

মেট পুলিশকে পরিশোধিত অর্থের পরিমান আরো বাড়াতে প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব করেছিলেন লন্ডন মেয়র সাদিক খান। লন্ডন প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ মেয়রের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

সিটি হল জানিয়েছে ২০১৬/১৭ মৌসুমে মেট পুলিশের সব চাইতে বেশি ব্যয় হয়েছে ওয়েস্টহ্যাম, চেলসি এবং টুটেনহ্যাম ক্লাবের জন্যে। ২০১৬/১৭ ফুটবল মৌসুমে লন্ডন প্রিমিয়ার লীগের ফুটবল ম্যাচ কাভার করতে গিয়ে প্রায় ৭ দশমিক ১ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে মেট পুলিশ। এর বিপরীতে ক্লাবগুলোর কাছ থেকে মাত্র ৫ দশমিক ১ শতাংশ অর্থাৎ ৩শ ৬১ হাজার পাউন্ড পেয়েছে মেট পুলিশ।

তবে লীগ বলেছে, ফুটবল গ্রাউন্ডের নিরাপত্তায় পুলিশি ব্যয় কমানোর বিষয়টি নিয়ে তারা আলোচনায় আগ্রহী। মাঠের ভেতরে অথবা ক্লাবগুলোর নিজস্ব বাউন্ডারীর ভেতরে পুলিশের ব্যয়ভার একমাত্র ক্লাব বহন করে। এর বাইরে যাতায়াত খরচ এবং স্টেডিয়ামের বাইরে আইন শৃঙ্খলা রক্ষার যাবতীয় ব্যয়ভার মেট পুলিশকে বহন করতে হয়।

ওয়েস্টহ্যাম ক্লাবের জন্যে ব্যয় হয়েছে ১.০৭৮, ৫৭৮ পাউন্ড। বিপরীতে মেট পুলিশ পেয়েছে মাত্র ৩৩, ৩১৮ পাউন্ড। আর চেলসির জন্যে ব্যয় হয় ৭২৬, ৬৮৩ পাউন্ড। আর পেয়েছে মাত্রা ১৫৬, ৩৭৫ পাউন্ড। টুটেনহ্যামের ম্যাচের জন্য ব্যয় হয়েছে ৬৫২, ৯৭৪ পাউন্ড। ক্লাবের কাছ থেকে পেয়েছে মাত্র ৫৫, ৭৯৭ পাউন্ড।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026