রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯

ব্রেক্সিটের আগে অবশ্যই দ্বিতীয় গণভোট

ব্রেক্সিটের আগে অবশ্যই দ্বিতীয় গণভোট

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রথম গণভোট সঠিক জনমত প্রতিফলিত হয়নি। সেজন্যে ব্রেক্সিট ডিলের জন্য অবশ্যই আমাদের দ্বিতীয় গণভোট প্রয়োজন। একথা বলেছেন ব্রিটেনের সাবেক ফরেন সেক্রেটারি ডেভিড মিলিব্যান্ড।

ডেভিড মিলিব্যান্ড ওবজারভারকে বলেছেন, জনগনের সাধারন বক্তব্য হলো, আমাদের উচিৎ গণভোটের ফলাফলের প্রতি শ্রদ্ধা দেখানো। কিন্তু মনে রাখা উচিত, ২৩ জুনের গণভোটই শেষ কথা নয়। গণভোট কোন এক্সকিউজ হতে পারেনা, দেশকে বিভক্ত করার ।

ব্রেক্সিট আমাদের অর্থনীতির স্ব-ক্ষতির কার্যক্রমের সাথেও তুলনা করে তিনি বলেন, বৃটেন কিছু হারাবার আগে সঠিক সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। তিনি এমপিদের এবং ক্রস পার্টির সকল এমপিদের অথবা জনগণের গণভোটের আহবান জানিয়েছেন। পরবর্তী রাউন্ডের ব্রেক্সিট আলোচনার জন্য আগামী সপ্তাহে সরকার নথি প্রকাশ করবে।

ডেভিড মিলিব্যান্ড বলেন, লিয়াম ফক্স এবং ফিলিপ হ্যামন্ড নিশ্চিত করেছেন ২০১৯ সালেই হচ্ছে ব্রেক্সিট। কারণ তারা বলেছেন পোষ্ট-ব্রেক্সিট ট্রানজিশন ব্রিটেনকে ইইউতে রাখার জন্য ব্যাক ডোরে হতে পারেনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026