বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩০

কর্মজীবী নারীদের যা খাওয়া উচিত

কর্মজীবী নারীদের যা খাওয়া উচিত

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংসার আর চাকুরি উভয় ক্ষেত্রেই যখন বিচরণ করতে হয় নারীকে তখন তার স্বাস্থ রক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য প্রয়োজন নিয়মিত খাবার ও ঘুম। সুস্বাস্থের জন্য তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ব্যালেন্স ডায়েট। কর্মব্যস্ত ওই সব নারীর জন্য অনুসরণযোগ্য খাবারের একটি তালিকা দিয়েছেন গবেষকরা।

১. উষ্ণ লেবুর সরবত পান করে দিন শুরু করুন। এটা শরীরের ক্ষতিকর অনেক বর্জ বের করতে সহায়তা করবে। সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন।

২. কর্মব্যস্ততার মধ্যে চা আপনাকে চাঙা করতে পারে। কিন্তু খালি পেটে চা পান অ্যাসিডিটি সৃস্টি করবে। তাই, চায়ের সঙ্গে বিস্কুট বা অল্প চর্বিযুক্ত কিছু খেয়ে নিন।

৩. সকালের নাস্তা পরিপূর্ণ করুন। সকালের আলস্য আর কর্মব্যস্ততা আপনাকে অনেক সময়ই সকালের নাশতার সুযোগ দেবে না। কিন্তু এটা নিশ্চিত করুন। সকালে রুটি, ডাল, সবজীর সঙ্গে ডিম রাখতে পারেন।

৪. কৃত্রিম চিনি ব্যবহার না করে ফ্রেস ফলের জুস পান করুন। যা আপনাকে বিভিন্ন ইনফেকশন ও স্বাস্থ্যগত সমস্যা নিয়ন্ত্রণে রাখবে।

৫. পরিমিত দুপুরের খাবার নিন। সালাদ, রুটি বা অল্প ভাত খেতে পারেন। যা কর্মজীবী নারীদের স্বাস্ত ভাল রাখতে অনুসরণ করা খুবই জরুরি।

৬. ক্ষুধা নিবারনের পাশাপাশি গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে কিছুক্ষণ পরপর সুষম খাবার গ্রহণ করুন। এক্ষেত্রে খেজুর, কাজু বাদাম, কাঠালের বীজ ইত্যাদী সঙ্গে রাকতে পারেন।

৭. আপনার টেবিলে এক বোতল পানি রাখুন। দিনভর কিছুক্ষণ পরপর পানি পান করুন। এটাও আপনার শরীরের বর্জ নিষ্কাশনে সহায়তা করবে।

৮. কর্মক্ষেত্রে প্রচণ্ড কাজের চাপে মাথা স্বাভাবিক রাখতে হয় সবাইকেই। এজন্য কমলা লেবু, পিচ বা মাছ ইত্যাদী খাবার নিয়মিত খান।

৯. রাতের খাবারেও হালকা উপাদান নিন। মুরগীর মাংস রুটিদিয়ে খেতে পারেন। স্যুপ ও সালাদ রাখতে পারেন রাতের খাবারের তালিকায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026