মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:১৩

পরপারে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ

পরপারে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডধারী ১১২ বছর বয়সী বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ সালুসতিয়ানো সানচেজ মারা গেছেন। গিনেজ ওয়ার্ল্ড বুকে নিজের নাম লেখিয়ে ১১২ বছর বয়সী এই বৃদ্ধ সবচেয়ে এগিয়ে ছিলেন। গত শুক্রবার নিউইয়র্কের গ্র্যান্ড আইল্যান্ডের একটি নার্সিং হোমে তিনি মারা যান। খবর রয়টার্স।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ১৯০১ সালের ৮ জুন স্পেনের একটি গ্রামে জন্ম নেন সালুসতিয়ানো। ১৭ বছর বয়সে তিনি কিউবা যান। সেখানে আখের খেতে শ্রমিক হিসেবে কাজ করেছেন তিনি। ১৯২০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কেন্টাকির কয়লাখনিতে কাজ করতেন তিনি। পরে সেখান থেকে যান নিউইয়র্ক। সালুসতিয়ানের মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ইতালির ১১১ বছর বয়সী আরতুরো লিকাতা। আর সবচেয়ে বয়স্ক নারী জাপানের ১১৫ বছর বয়সী মিসাও ওকাআ বেচে আছে গিনেজ বুকের তথ্য মতে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026