মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০০

রাশিয়ায় ছুরি হামলায় আহত ৭

রাশিয়ায় ছুরি হামলায় আহত ৭

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়ার সিপরিত শহরে শনিবার স্থানীয় এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে সাত পথচারী আহত হয়েছেন।

পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। ছুরিকাঘাতের শিকার ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ২০ মিনিটে এ হামলা চালানো হয়। পুলিশের ধারণা, হামলাকারী মানসিকভাবে অপ্রকৃতিস্থ ছিল।

হামলার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এ ব্যাপারে অনুসন্ধান চালাতে এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটি জানিয়েছে, তারা হামলাকারীকে শনাক্ত করতে পেরেছে। হামলা চালানোর সময়ে তার মানসিক অবস্থা কেমন ছিল; সে সম্পর্কে পর্যালোচনা করা হচ্ছে।

তদন্ত কমিটির একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, এটা সম্ভাব্য সন্ত্রাসী হামলা কিনা- সে ব্যাপারে তিনি কোনও মন্তব্য করবেন না। তার ভাষায়, এটি একটি ‘হত্যাচেষ্টা’।

হামলার পর কর্তৃপক্ষ প্রথমে আটজন আহত হওয়ার কথা বললেও পরে জানানো হয়, আহতের প্রকৃত সংখ্যা সাত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026