বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯

আয়কর মেলার উদ্বোধন: শুরুতেই ইটিআইএন পেতে ভোগান্তি

আয়কর মেলার উদ্বোধন: শুরুতেই ইটিআইএন পেতে ভোগান্তি

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: সোমবার সকাল ১০টায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে শুরু হয়েছে আয়কর মেলা ২০১৩। এক হাজার একশ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে এবার দেশের ৬৪ জেলায় একযোগে  আয়কর মেলা শুরু হয়েছে। সাত দিনব্যাপী এই  মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আয়কর মেলায় ইলেক্ট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (ইটিআইএন) নিবন্ধন ও পুনঃনিবন্ধনের ঘোষণা দিলেও যান্ত্রিক ত্রুটির কারণে মেলার শুরুতে তা চালু করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  তে সহজে নিবন্ধনের আশায় মেলায় আসা করদাতাদের ভোগান্তিতে পড়তে দেখা যায়। এরপর প্রায় দুই ঘণ্টা পার হলেও ইটিআইন নম্বর নিবন্ধন ও পুনঃনিবন্ধনের কাজ শুরু করা যায়নি।

ইটিআইন নিবন্ধন প্রসঙ্গে  এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন  বলেন, ভোটার আইডি কার্ড অনুযায়ী এর নিবন্ধন হবে। ওই আইডিতে কারো নাম বা অন্য কোনো তথ্য ভুল থাকলে নিজ উদ্যোগে তা ঠিক করতে হবে। এক্ষেত্রে এনবিআরের কিছু করার নেই।

উপস্থিত কর্মকর্তাদের অনেকেই এ সময় আগত ইটিউএন আবেদনকারীদরে বলেন, সার্ভার ডাউন থাকায় ইটিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধনের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে করদাতারা ফরম পূরণ করে রেখে গেলে মোবাইলে এসএমএসের মাধ্যমে নতুন ইটিআইন নম্বর পাঠানো হবে বলে জানান তিনি।

রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বলছেন, এবারের মেলায় দেড় লাখ করদাতা কর দেবেন বলে আশা করছেন তারা। গত বছর দেশের বৃহত্তর ১৬ জেলায় আয়কর মেলার আয়োজন করা হয়। তখন ৯৭ হাজার করদাতা কর পরিশোধ করেন, যাতে সরকারের ঘরে রাজস্ব আসে ৮৩৮ কোটি টাকা।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026