বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০

ই-সিগারেট বিস্ফোরণের কারণে বন্ধ করে দেয়া হয়ে ইউস্টন আন্ডারগ্রাউন্ড স্টেশন

ই-সিগারেট বিস্ফোরণের কারণে বন্ধ করে দেয়া হয়ে ইউস্টন আন্ডারগ্রাউন্ড স্টেশন

শীর্ষবিন্দু নিউজ: সম্ভাব্য ই-সিগারেট থেকে ছোট বিস্ফোরনের ঘটনায় বন্ধ করে দেয়া হয় লন্ডন ইউস্টন আন্ডারগ্রাউন্ড স্টেশন। ই-সিগারেট বিস্ফোরণের কারণে প্রায় ৯০ মিনিট ইউস্টন স্টেশনে বন্ধ ছিল বলে জানা যায়।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, এ ঘটনার পর যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌছাতে বাঁধা হয়ে দাঁড়ায়। পুলিশ জানায় তাদেরকে ৭টা ৪০ মিনিটে কল করা হয়। বিস্ফোরনের পরপরই জুড় স্ট্রিট এবং মেলটন স্ট্রিটের মধ্যে উভয় দিক থেকে ইউস্টনগামী ট্রেন যাত্রা বন্ধ রাখা হয়। পরে আবার খুলে দেয়া হয়।

বিস্ফোরনের পর স্টেশন থেকে লোকজন চারিদিকে ছুটাছুটি শুরু করে। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছালে পরিস্থিতির নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026