শীর্ষবিন্দু নিউজ: অবৈধ স্টাফ দিয়ে রেস্টুরেন্ট পরিচালনা করে আসছিল পূর্ব লন্ডনের খ্যাতনামা রেস্টুরেন্ট তৈয়ব। গত মঙ্গলবার হোম অফিস এর এক অভিযানে ৬ জন অবৈধ স্টাফকে কাজে পাওয়ার পর তাৎক্ষণিক বন্ধ করে দেয়া হয় রেস্টুরেন্ট। পরবর্তীতে ঈদের দিন শুক্রবার খোলা হয় রেস্টুরেন্ট।
এ ব্যাপারে তৈয়ব রেস্টুরেন্ট এর কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে কোন ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়। তবে ভনিং ষ্ট্যান্ডার্ডের সেরা খেতাবধারি রেস্টুরেন্ট হোয়াইট চ্যাপেলের তৈয়ব রেস্টুরেন্ট বর্তমানে চালু রয়েছে।
বুধবার সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, তৈয়ব রেস্টুরেন্ট দরজায় নোটিশ লাগিয়ে রেখেছে, ইমিগ্রেশন ইস্যুতে রেস্টুরেন্ট বন্ধ রয়েছে এবং বৃহস্পতিবারের মধ্যে এই ইস্যু তারা সমাধানের চেষ্টা করছেন।
জানা যায়, মঙ্গলবারে হোম অফিস থেকে ইমিগ্রেশন এনফোর্সম্যান্ট এজেন্সি তৈয়ব রেস্টুরেন্ট রেইড করে ৬ জন অবৈধ স্টাফকে কাজে পায়। হোম অফিস অফিসাররা তখন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। একই সময়ে আরো কিছু অবৈধ স্টাফ কাজে ছিলো, যাদের ব্যাপারেও হোম অফিস জানতে পারে।
অবৈধ ওয়ার্কার রাখার দায়ে তৈয়ব রেস্টুরেন্ট ইতোমধ্যেই ৯৫,০০০ পাউন্ড ফাইন গুনতে হয় যা এখনো পরিশোধ করেনি। সব মিলিয়ে তৈয়ব রেস্টুরেন্টে এনফোর্সম্যান্ট এজেন্সি ১৮০,০০০ পাউন্ড নোটিশ প্রদান করেন এবং অবৈধ ওয়ার্কার রাখার দায়ে তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্ট বন্ধ করে দেন।
টুইটারে তৈয়ব রেস্টুরেন্ট বন্ধ নিয়ে ব্যাপক ঝড় উঠে। সেলিব্রেটি রিটেইল এক্সপার্ট ম্যারি পোর্টাস, অভিনেত্রী ক্রিস্টিনা হ্যান্ডরিক্স- এই তৈয়বের ফ্যান এবং কাস্টমার। যে কারণে তৈয়বের বন্ধে টুইটারে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তৈয়বের ছয় স্টাফকে হোম অফিস ডিপোর্ট করেছে। মঙ্গলবারের অবৈধ ইমিগ্রেন্টদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।