রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪

পদত্যাগের প্রস্তুতির খবরের কোনও ভিত্তি নেই বললেন থেরেসা মে

পদত্যাগের প্রস্তুতির খবরের কোনও ভিত্তি নেই বললেন থেরেসা মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, যুক্তরাজ্যের আগামী সাধারণ নির্বাচনে তিনিই কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেবেন। পদত্যাগের প্রস্তুতির যে খবর প্রকাশিত হচ্ছে সেটির কোনও ভিত্তি নেই। বৃহস্পতিবার এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।

২০১৯ সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার প্রাক্কালে মে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন এমন খবর প্রকাশের পর সাক্ষাতকারে তিনি এ কথা জানালেন।

বুধবার জাপান সফরে যাওয়া মে স্কাই নিউজ টেলিভিশনকে বলেন, আমার পদত্যাগের প্রস্তুতি নিয়ে যে খবর বের হয়েছে তার কোনও ভিত্তি নেই। আমি আরও অনেক সময় এ পদে থাকছি।

ব্রেক্সিট আলোচনায় তার অবস্থানকে শক্ত করতে বড় ধরনের জয়ের আশা নিয়ে গত জুন মাসে মে যে আগাম নির্বাচন দেন তাতে তার মধ্য-ডানপন্থী কনজারভেটিভ দল সংখ্যাগরিষ্ঠতা হারায়। ২০২২ সালে ব্রিটেনের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামী নির্বাচনে কনজারভেটিভ দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা রয়েছে কিনা সে ব্যাপারে বিবিসি’র পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি আরও অনেক সময় ধরে এ পদে থাকছি।’

মে বলেন, আমি ও আমার সরকার কেবলমাত্র ব্রেক্সিট নিয়ে ভাবছি না। যুক্তরাজ্যের উজ্জল ভবিষ্যত নিয়েও ভাবছি।

এদিকে ধারণা করা হচ্ছে, মে সেপ্টেম্বরে কনজারভেটিভ দলের বার্ষিক সম্মেলনে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারেন। কারণ মে’র পরিচালনায় সাধারণ নির্বাচনের প্রচারণা নিয়ে অনেক পার্লামেন্ট সদস্য ক্ষোভ প্রকাশ করে আসছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026