রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩

ব্রিটেনে সবচেয়ে উঁচু ব্রিজে স্কটল্যান্ডে: উদ্বোধন করলেন রাণী এলিজাভেদ

ব্রিটেনে সবচেয়ে উঁচু ব্রিজে স্কটল্যান্ডে: উদ্বোধন করলেন রাণী এলিজাভেদ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের বর্তমানে সবচেয়ে উঁচু স্কটল্যান্ডে ফোর্থ নদীর উপর কুইন্সফেরী নামক ব্রিজের উদ্বোধন করলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। অবশ্য প্রায় ৫৩ বছর আগে পাশের ফোর্থ রোড ব্রিজটিও উদ্বোধন করেছিলেন রাণী এলিজাবেথ।

স্কটল্যান্ডের স্থানীয় লোকজন ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক মানুষ উস্থিতিতে রাণী দ্বিতীয় এলিজাবেথ ফিতা কেটে ব্রিজটি উদ্বোধন করেন। এ সময় রাণীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রিন্স ফিলিপ ও স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন এবং প্রজেক্টের প্রধান মাইকেল মার্টিন।

ব্রিজ উদ্বোধনের পর রানী উপস্থিত স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। ১ দশমিক ৭ মাইল লম্বা ব্রিজটি ফোর্থ নদীর উপর এডিনবারা এবং ফাইফের সঙ্গে যোগাযোগের প্রধান মটরওয়ে এম নাইনটিতে পরেছে। গত বুধবার ব্রিজটি গাড়ি চালকদের জন্যে খুলে দেওয়া হলেও শনি এবং রোববার আবার বন্ধ করে দেওয়া হয়। এই দুদিনে প্রায় ৫০ হাজার পাবলিক নবনির্মিত ব্রিজটি পাঁয়ে হেটে পার হন। তাদেরকে বিশেষ ব্যালটের মাধ্যমে নির্বাচিত করে পাঁয়ে হাটার সুযোগ দেওয়া হয়।

কতৃপক্ষ জানান, এই রাস্তায় সাধারণ গতিবেগ ৭০ মাইল হলেও ব্রিজের উপর গতিবেগ ৪০ মাইল নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে পুরো শেষ হবার পর তা ৭০ মাইলে চলে যাবে। বছরে প্রায় ২৪ মিলিয়ন গাড়ি নবনির্মিত কুইনফেরী ব্রিজ ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১১ সালে। তাতে ব্যয় হয়েছে প্রায় ১ দশমিক ৩৫ বিলিয়ন পাউন্ড। ব্রিজটির মেয়াদ ধরা হয়েছে ১শ ২০ বছর।

তবে এর চাইতে আরো বেশি দিন স্থায়ী হবে বলে বিশেষজ্ঞরা বিশ্বাস করছেন। ৫ই সেপ্টেম্বর আরো প্রায় ১০ হাজার স্কুল শিক্ষার্থীকে ব্রিজের উপর দিয়ে পাঁয়ে হেটে নদীর পার হওয়ার সুযোগ দেওয়া হয়। তারপর ৭ সেপ্টেম্বর থেকে পুনরায় ব্রিজটি গাড়ি চালকদের জন্যে খুলে দেওয়া হবে। স্থানীয় বান্দিারা এই ব্রিজ উদ্বোধনের পর খুবই আপ্লুত দেখা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026