রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫

জাতিগত সংখ্যালঘুরা ব্যাপক বৈষম্যের শিকার যুক্তরাজ্যে

জাতিগত সংখ্যালঘুরা ব্যাপক বৈষম্যের শিকার যুক্তরাজ্যে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের বিচার ব্যবস্থায় সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে একটি অন্তর্নিহিত জাতিগত পক্ষপাত রয়েছে। এর নিরসন হওয়া উচিত। দ্য ল্যামি রিভিউ নামের সাম্প্রতিক এক স্বাধীন পর্যালোচনায় উঠে এসেছে এমন তথ্য।

ব্রিটিশ বিচার ব্যবস্থায় কালো, এশীয় এবং জাতিগত সংখ্যালঘুদের কিভাবে মূল্যায়ন করা  হয় সে বিষয়টি অনুসন্ধান করা হয়েছে এ পর্যালোচনায়।

বিরোধী দল লেবার পার্টির এমপি ডেভিড লেমি তার অনুসন্ধানে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, ইংল্যান্ড ও ওয়েলসের বিচার ব্যবস্থায় জাতিগত সংখ্যালঘুরা ব্যাপক বৈষম্যের শিকার হন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের কারাগারগুলোতে থাকা বন্দিদের ২৫ শতাংশই জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। অথচ এসব সম্প্রদায়ের জনসংখ্যা মাত্র ১৪ শতাংশ।

লেবার পার্টির এমপি ডেভিড লেমি বলেন, আমি এ উপসংহারে উপনীত হয়েছি যে, জাতিগত সংখ্যালঘুরা এখনও পক্ষপাতিত্বের শিকার হচ্ছেন। এরমধ্যে বিচার ব্যবস্থায় ব্যাপক বৈষম্যের মতো বিষয় রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026