রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫

ভয়ংকর হারিকেন ইরমা আঘাত হানে যুক্তরাজ্যে তার্কস অ্যান্ড কায়কোস আইল্যান্ডে: অন্তত ২০ জন নিহত ব্যাপক ক্ষয়ক্ষতি

ভয়ংকর হারিকেন ইরমা আঘাত হানে যুক্তরাজ্যে তার্কস অ্যান্ড কায়কোস আইল্যান্ডে: অন্তত ২০ জন নিহত ব্যাপক ক্ষয়ক্ষতি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ঝড়ো বাতাস ও উত্তাল সমুদ্র যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন তার্কস অ্যান্ড কায়কোসের আগে ইরমার তাণ্ডবে ভয়াবহ ক্ষতি ও বন্যার সম্মুখীন হয় হাইতি। এর মধ্যেই ইরমার কারণে ক্যারিবীয় পাঁচ দ্বীপে অন্তত ২০ জন নিহতের খবর দিয়েছে বিবিসি।

ক্ষতিগ্রস্ত দ্বীপগুলোতে খাবার পানি সংকট ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে পড়ায় নানা ধরনের রোগ ছড়িয়ে পড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন; মৃতের সংখ্যাও বাড়তে পারে বলে ধারণা তাদের। আগে থেকেই ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত দেওয়া ইরমা বৃহস্পতিবার পুয়ের্তো রিকোয় আঘাত হানে; তারও আগে এটি অ্যান্টিগা ও বারবুড়াতে বড় ধরণের ধ্বংসলীলা চালায়।

ক্যারিবীয় অঞ্চলে একের পর এক দ্বীপকে ধ্বংসস্তুপে পরিণত করে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে ভয়ংকর হারিকেন ইরমা। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি তার্কস অ্যান্ড কায়কোস আইল্যান্ডে আঘাত হানে বলে বিবিসি জানিয়েছে।

দ্বীপটিকে দুমড়ে মুচড়ে দিতে এগিয়ে যাচ্ছে। তার্কস অ্যান্ড কায়কোসের আগে ইরমার তাণ্ডবে ভয়াবহ ক্ষতি ও বন্যার সম্মুখীন হয় হাইতি। এর মধ্যেই ইরমার কারণে ক্যারিবীয় পাঁচ দ্বীপে অন্তত ২০ জন নিহতের খবর দিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বুধবার মেক্সিকো উপকূল এবং আটলান্টিক মহাসাগরে আরও দুটি শক্তিশালী ঝড় সৃষ্টি হওয়ার খবর দিয়েছে। মেক্সিকো উপকূলে সৃষ্ট কাইতাকে নিয়ে ভয় না থাকলেও হারিকেন জোসে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত চলে আসতে পারে বলে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন।

এদিকে ঝড়টি আছড়ে পড়তে পারে এই শঙ্কায় রোববারের মধ্যে দক্ষিণ ফ্লোরিডার অন্তত পাঁচ লাখ লোককে আগে থেকেই নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পেরিয়ে ইরমা শনি কিংবা রোববারই যুক্তরাষ্টের মূল ভূখণ্ডে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। রেডক্রস বলছে, এরই মধ্যে ইরমার কারণে ১২ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংখ্যা বেড়ে ২৬ লাখ হতে পারে বলেও আশঙ্কা করছে তারা।

নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে থাকা দ্বীপ সাবা ও সিন্ট ইউস্তেসাশও ইরমার তাণ্ডবের শিকার হয়েছে। ইউএস ভার্জিন আইল্যান্ড, অ্যাঙ্গুইলা ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডও পাঁচ মাত্রার ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের ৯০ মাইল দূরের দেশ কিউবার মধ্য এবং উত্তরাঞ্চলে হারিকেন ইরমার সতর্কতা জারি করা হয়েছে। হার্ভির ধাক্কা কাটিয়ে ওঠার আগেই তার চেয়েও শক্তিশালী ঝড়কে নিয়ে দুশ্চিন্তায় আছে মার্কিন নাগরিকরাও।

ফ্লোরিডার মায়ামি-ডেড কাউন্টির এক লাখ বাসিন্দাকে উঁচু এলাকার দিকে চলে যেতে অনুরোধ জানানো হয়েছে। পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। ঝড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কায় ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের ৭ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে গভর্নর রিক স্কট জানিয়েছেন।

রাজ্যগুলোর মধ্যে নর্থ ও সাউথ ক্যারোলাইনা জরুরি অবস্থা জারি করেছে। জর্জিয়ার গভর্নর নাথান ডেলও ইরমার ক্ষয়ক্ষতি কমাতে ছয়টি উপকূলীয় শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) স্কেলে এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা ঘূর্ণিঝড় হার্ভির চেয়েও এটি বেশি ধ্বংসযজ্ঞের সক্ষমতা রাখে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026