বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫

শিল্পী আব্দুল জব্বার এর মত্যুতে জিএসসি ইউকের শোক প্রকাশ

শিল্পী আব্দুল জব্বার এর মত্যুতে জিএসসি ইউকের শোক প্রকাশ

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় চেয়ারপার্সন কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব ও সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী এবং ডেইলি সিলেট ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মণ্ডলীর সভাপতি সাংবাদিক মোহাম্মদ মকিস্ মনসুর আহমদ ও কেন্দ্রীয় ট্রেজারার মোহাম্মদ ফিরুজ খাঁনসহ বৃটেনপ্রবাসী নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক মুক্তিযোদ্ধা একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পুরস্কারে (১৯৯৬) ভূষিত শিল্পী আব্দুল জব্বার এর মত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তারা বলেন শিল্পী আব্দুল জব্বার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয়সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর গাওয়া তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয় গান তিনটি ২০০৬ সালে মার্চ মাস জুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নিয়েছিলো বলে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন শিল্পী আব্দুল জব্বার এর মত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

-প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026