মোহাম্মদ মকিস মনসুর: বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী শাহ্জালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টার ও রিভারসাইড জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে হাজারও লোকের উপস্থিতিতে পবিত্র ঈদ-উল আযহা উদযাপন করা হয়েছে।
কার্ডিফ শাহ্ জালাল মসজিদ সকাল ৮ ঘটিকায় অনুষ্ঠিত ১ম জামাতে ইমামতি করেন মসজিদের খতীব ও ইমাম হাফিজ মাওলানা আলহাজ্ব বদরুল হক ও ৯.৩০ মিনিটের ২য় জামাতের নামাজ আাদায় করান হাফিজ মাওলানা ফারুক আহমদ, কার্ডিফ রিভারসাইড জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত সকাল ৮ ঘটিকার ১ম জামাতে ইমামতি করেন মসজিদের খতীব ও ঈমাম মৌলানা কাজি ফয়জুর রহমান ও ১০ ঘটিকার ২য় জামাতের নামাজ আাদায় করান হাফিজ খায়রুল আলম।
উভয় মসজিদের চেয়ারম্যান ও সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ সবাইকে ঈদ-উল আজহার এর শুভেচ্ছা জানিয়ে উভয় মসজিদ প্রতিষ্টাকাল থেকে আজবধি যারা অর্থ সময় ও শ্রম দিয়ে অক্লান্ত পরিস্রম করেছেন যাদের কারনে আমরা এত সুন্দর মসজিদ পেয়েছি অনেক আমাদের মাঝে নেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও মহান আল্লাহ্ যেনো তাদেরকে জান্নাতবাসী করেন এবং যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীঘায়ু কামনা করে সবার নিকট দোয়া চেয়েছেন।
উভয় মসজিদের ইমাম ও খতীবগন দোয়ার মাধ্যমে মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন ঈদ আমাদের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ. সুখ, শান্তি ও সমৃদ্ধি. জামাতে আসা মুসল্লীয়ানরা বলেন ঈদে বিলাসিতা না করে বাংলাদেশের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসহায় মানুষের কল্যাণে যে যার অবস্থান থেকে যেভাবে পারেন দয়া করে সাহায্যের হাত প্রসারিত করার আহবান জানিয়েছেন।